সেই কবে প্রেমে পড়েছিলাম, তোমার
সেই কবে!
সমুদ্রের জল উপছে পড়ে! গড়িয়ে
ফেনা উপচে দেয় সৈকতে !
যৌবন সমুদ্রে তোমার; আমিও!
ভিজি-ডুবে থাকি
বাটফুলের শুভ্রতা
লজ্জাবতী সকাল, দু'জন রিছংয়ে!
ঝরণার জলে- বর্ষা-বৃষ্টি!
অন্ধকার নামলে, অন্ধকার করলে কক্ষটা
আবিষ্কার করি, তোমার শরীর কাব্য
মনের ভেতরটাও তোমার, বেশ ভালো দ্যাখা আমার!
সেই কবে! তবুও!
!!
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



