somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামাক পণ্যের বাজার লাগামহীন, এক অর্থবছরেই বাড়বে ৫ হাজার কোটি টাকা!

০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৫-২০১৬ অর্থ বছরে তামাক পণ্যের বাজার ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তাও এটি বৈধভাবে বিক্রয় হওয়া তামাক পণ্য থেকে প্রাপ্ত সারচার্জের ভিত্তিতে হিসাব করা। ২০১৬-২০১৭ অর্থ বছরে এর পরিমাণ ৩০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক মোহাম্মদ রুহুল কুদ্দুস।

দি ইনডিপেনডেন্টেরর সাথে আলাপকালে মোহাম্মদ রুহুল কুদ্দুস বলছেন, তামাক পণ্যের ওপর করারোপ বৃদ্ধি এবং এ সম্পর্কিত সচেতনতা তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে এ বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞার তথ্য অনুযায়ী, দেশে কিশোর-কিশোরীদের মধ্যে তামাকে আসক্তি উদ্বেগজনক হারে বেড়ে গেছে। দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সীদের প্রায় ৭ শতাংশ ধূমপান করে।

সরকার তামাকপণ্যের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আদায় করে থাকে। ২০১৫-২০১৬ অর্থ বছরে এ খাত থেকে ২৫০ কোটি টাকা আয় করেছে। স্বাস্থ্য উন্নয়নে এই সারচার্জ আদায় করে থাকে সরকার।

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক আবু আজম বলেছেন, উচ্চ মাত্রায় তামাক সেবন, অপুষ্টি, কায়িক শ্রমে অনীহা, উচ্চ রক্তচাপ, এগুলো অসংক্রামক রোগ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এর সঙ্গে বায়ুদূষণ, দারিদ্র্য, নিরক্ষরতা, অপরিকল্পিত নগরায়ণ ও জীবনযাপন প্রণালিতে পরিবর্তন অসংক্রামক রোগের বোঝা বাড়াচ্ছে।

২০০৭ বিশ্ব স্বাস্থ্য সংস্থার Impact of Tobaccco related in illness Bangladesh বাংলাদেশে প্রতিবছর ৩০ বৎসর এর বেশী জনগোষ্ঠীর ৫৭,০০০ জন মৃত্যুবরণ করে ।

এ রকম প্রেক্ষাপটে তামাকজাত পণ্যের উপর বেসরকারি সংস্থা প্রজ্ঞা'র নির্বাহী পরিচালক এ বি এম জোবায়ের বলছেন, তামাকের ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হবে কর বৃদ্ধির মাধ্যমে মূল্য বাড়ানো। এতে উচ্চমূল্য তরুণদের তামাক ব্যবহার থেকে নিরুৎসাহিত করবে এবং বর্তমান ব্যবহারকারীদের তামাক ছাড়তে সহায়তা করবে।

তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা ২০১৭-২০১৮ অর্থবছরে বিভিন্ন তামাকপণ্যের ওপর কর বাড়ানোর সুপারিশ করে বলেছে, প্রতি ১০ শলাকার নিম্নস্তরের সিগারেটের প্যাকেটে ২৫.৯৫, উচ্চস্তরের সিগারেটে ৪৯.৬০ ও প্রিমিয়াম স্তরের সিগারেটে ৮২ ধারা কর আরোপ করতে হবে। এর বাইরে সব তামাকপণ্যের খুচরা মূল্যে ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে। একই সঙ্গে নিম্নস্তরে ১০ সিগারেটের প্যাকেটের খুচরা মূল্য ২৩ টাকা থেকে বাড়িয়ে ৪০, উচ্চস্তরের প্যাকেট মূল্য ৪০ ও প্রিমিয়াম স্তরের মূল্য ১২০ টাকা করতে হবে। এতে সরকার সিগারেট থেকে পাঁচ হাজার ২০০ কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে।

২৫ শলাকার বিড়ির ওপর ১০.১৩ টাকা এক্সাইজ কর আরোপ করে প্যাকেটের খুচরা মূল্য ১০.৬১ থেকে বাড়িয়ে ২২.৩০ টাকা করার প্রস্তাব করে প্রজ্ঞা বলেছে, এর ফলে বিড়ি থেকে অতিরিক্ত এক হাজার ৩০ কোটি টাকা রাজস্ব পাবে সরকার। এ ছাড়া ধোঁয়াবিহীন তামাক-জর্দা ও গুলের প্রতি ২০ গ্রামের ওপর ১৬ টাকা এক্সাইজ কর আরোপের প্রস্তাব করে তারা বলেছে, ২০ গ্রামের ধোঁয়াবিহীন তামাকের খুচরা মূল্য কমপক্ষে ৩২ টাকা নির্ধারণ করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, বর্তমানে তামাক খাত থেকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ বছরে প্রায় ১৩ হাজার কোটি টাকার রাজস্ব পাওয়া যাচ্ছে। এর ৯৮ শতাংশই আসে সিগারেট খাত থেকে। বাকি ২ শতাংশের মধ্যে বিড়ি থেকে দেড় শতাংশ এবং জর্দা, গুলসহ ধোঁয়াবিহীন তামাক থেকে আসে দশমিক ৫ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য আমিনুর রহমান জানান, এনবিআর তামাক খাত থেকে মোট রাজস্বের প্রায় ১০ শতাংশ পেয়ে থাকে। তামাক কোম্পানিগুলো খুবই প্রভাবশালী। এ ছাড়া রাজস্ব আদায়ের স্বার্থে তামাক কোম্পানিগুলোর অনেক অন্যায় আবদারই এনবিআর মেনে নেয় । এ অবস্থায় একটি সামাজিক প্লাটফর্ম গড়ে তুলতে হবে। যারা সমাজের এ তামাকবিরোধী কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও), বাংলাদেশের ন্যাশনাল প্রফেশনাল অফিসার সৈয়দ মাহফুজুল হক বলেন, ধূমপায়ীর সংখ্যা ও ধূমপানের পরিমাণ কমাতে হলে বিড়ি-সিগারেটের দাম বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন বৈশ্বিক গবেষণায় দেখা গেছে, সিগারেটের প্রকৃত মূল্য ১০ শতাংশ হারে বাড়লে ৮ শতাংশ হারে বিক্রি কমে।

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমেদ The independent কে বলেন, তামাকপণ্যের ওপর অধিকহারে কর বাড়ানোর বিকল্প নেই। তা ছাড়া সিগারেটে করারোপের ক্ষেত্রে মূল্যস্তর তুলে দিতে হবে। কেননা এক ধাপের সিগারেটের দাম বাড়লে মানুষ অন্যটিতে যেতে পারে। এ জন্য যখন সব তামাকপণ্যের দাম বাড়বে তখন এর ব্যবহার কমে আসবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সরকার জনস্বাস্থ্য এবং জনস্বার্থ বিনেচনা করে তামাক পণ্যের নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন,২০৪০ সালের মধ্যেই দেশ তামাক মুক্ত হবে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×