বয়স বাড়লে ভিমরতি ধরে--
কাম, কু-কাম, বহু অকামের দোকানদারি করে
লোকে-
রমণীর শরীর, রমণের শরীর
পরষ্পর এখানে সমান সমান!
সুযোগ তবে রমণেরই বেশি!
টান, যৌবনের, যৌনতার
টান- শরীরে শরীর---
প্রেমের খেরো খাতা, বয়সের নীচে চাপা পড়ে যাওয়া স্মৃতি
অবশিষ্ট থাকে না, এমন অনেক কিছুই!
বয়স কেবল- উস্কে দ্যায়, কামুকতা! কামকাতরতা!
নিজেকে সামলানোর দায় নিয়ে তাই
বয়সী পুরুষ
বয়সী নারী
সমাজের চোখে রুমাল বাঁধে, কালো রুমাল
বো চি খেলে, কানামাছি!
সীমিত সুযোগ অসীম কাম আকামে ডুবে ডুবে
টিকিয়ে রাখে, সমাজের বন্ধন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


