somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোর আন্দোলন- আমাদের নিরাপদ সড়ক নিশ্চিতের অফুরন্ত সুযোগ

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেন মেনে শৃঙ্খলার সাথে বিদেশে গাড়ি চলে বলে যারা হা হুতাশ করেন, তাদের জন্য কিশোর-কিশোরীদের ছোট্ট একটা উপহার!

অভূতপূর্ব কোন ঘটনা এখন আর আমাদের আলোড়িত করে না। একটা ভয় চেপে ধরে। কালো 'ত্যানা' দিয়ে চোখ পেছানো লোকের ভয়। ভয় 'রাজাকার' তকমার। এ সব উপেক্ষা করে কিশোররা রাস্তায় যে নেমেছে, তাদের সাহসের কাছে মাথা নুয়ে আসে। তাদের বাবা মায়েদের প্রতি শ্রদ্ধা। কারণ সন্তান সবার কাছেই শ্রেষ্ঠ প্রাপ্তি। সেই শ্রেষ্ঠ প্রাপ্তি-সন্তানদের অন্যায় নীরবে সয়ে যাওয়ার বদলে প্রতিবাদে ফেটে পড়ায় বাধা দেননি। এমন সবল হৃদয়ের মানুষরাই আমাদের এখন প্রেরণা।


দুর্ভোগে অনেকে পড়েছেন। আমিও পড়েছি। আমার সন্তানরাও। তারপরে এ আন্দোলন মাসের পর মাস চললেও কসম, আমি বিরক্ত হবো না। অন্যায্য দাবি তো তারা করছে না। সবার জন্য, সব দলে মতের মানুষের জন্যই তারা বলছে- রাস্তা নিরাপদ হোক। সেটি চালকদের জন্যও দরকার। যারা মানুষ পিষে মারে। সে সব পিশাচ নরকের কীটদের জন্যও নিরাপদ রাস্তা দরকার, যারা মানুষ মেরে ফেলা কীটদের সুরক্ষা করে- তাদের জন্যও।


আমার বছর আঠারোর নগরজীবনে দেখা সবচেয়ে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন আন্দোলন যদি বলি, তাহলে এ কিশোরদের আন্দোলন। সিরাতুল মুসতাকিমে কোন চালকের ভয় নাই। মানে লাইসেন্স আছে, গাড়ি চালান। উল্টো রাস্তায় যাচ্ছেন না। তাহলে আপনাকে কেউ ঠেকাবে না। এ রকম নিয়ম তো সরকারই বাস্তবায়ন করতে পারেনি। অথচ সরকারি কর্মকর্তাদের জন্য রাষ্ট্র কি-না করেছে।


দু'টো কিশোর-কিশোরীকে 'জাবালে নূর' বাস পিষে মেরে ফেলার পর বহু কুৎসিত মানুষের মন্তব্য আমরা শুনেছি। সন্তানসম বাচ্চারা রাস্তায় নেমে আসার পর কোন কোন ইশকুল কলেজ অভিভাবকদের চাপে রেখেছে এমন খবরও পড়েছি। তবুও এসব বাচ্চারা রাস্তায় আছে। একেবারেই ভিন্ন এক মডেলে। অনন্য সে মডেল। আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতার ৪৭ বছরের সবচেয়ে বড় যে সব অর্জন, তার মধ্যে এ সব কিশোরের আন্দোলন অনন্য। ইতিহাস যদি পেশি শক্তির তল্পিবাহক না হয়, তাহলে এ আন্দোলন তার নিজ মহিমায় উজ্জ্বল থাকবে।


এ কিশোর-কিশোরীরা, যারা প্রতিদিন মায়ের হাতে বানানো টিফিন আর বাসার ফুটানো পানি বোতল ভরে ইশকুল-কলেজে আসে- সে সব বাচ্চারা রাস্তায়, বৃষ্টিতে ভিজে 'নিরাপদ সড়ক' আন্দোলন করছে। এর বাইরে কিছু না। তবুও লাঠিঅলারা তাদের উপর লাঠি চার্জ করেছে। বাচ্চাদের রক্তমাখা শার্টে আর মুখের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে।


অথচ এ বাচ্চারা একটি স্থায়ী সঙ্কট সমাধানের জন্য রাষ্ট্রের প্রতি তাদের নিবেদন জানাচ্ছে। এখানে সক্ষম রাজনীতি, অক্ষম রাজনীতির কোনটাই নাই। এ সব বাচ্চারা কোন দলেরও নয়। তবুও এরা কটাক্ষের মধ্যে পড়ছে।

তবুও অক্ষম এই যুবাদের ক্ষমা করো তোমরা। নিরাপদ সড়কের আন্দোলন থেকে পেছনে ফিরো না। তোমাদের জয় হোক বা না হোক ইতিহাস তোমাদের স্মরণ করবে ভালোবাসায়। শুভ হোক নিরাপদ সড়ক চাই আন্দোলন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×