somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

ডিজিটাল গীবত

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি এমনটি করেন কিনা মিলিয়ে নিতে পারেন-যদি চান :D

গীবত কি সেটা কম বেশি সবাই জানি।তারপরেও যারা জানি না তাদের জন্য।

সাহাবী আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত কাকে বলে, তোমরা জান কি?

সাহাবিগণ বললেন, আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -ই ভালো জানেন। তিনি বললেন, তোমার কোনো ভাই (দীনি) সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে, তা-ই গীবত।

সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যে দোষের কথা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে দোষের কথা বল, তা যদি তোমার ভাইয়ের থাকে তবে তুমি অবশ্যই তার গীবত করলে আর তুমি যা বলছ তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার ওপর মিথ্যা অপবাদ দিয়েছ। (মুসলিম)

কথা হল খুব জটিল ব্যাপার।আপনার একটা কথায় কারো জীবন বদলে যেতে পারে অথবা ধ্বংস হয়ে যেতে পারে!এই কথার মাধ্যমে আজকাল গীবতের হার কমে এসেছে।প্রযুক্তি আমাদের অলস করে দিয়েছে তাই আর কথা দিয়ে গীবত করি না!
একান্ত ব্যক্তিগত গবেষণায় দেখা গেছে আজকাল মানুষ বলার চেয়ে গীবত দেখাতে বেশি পছন্দ করে।

আমরা কিন্তু কমবেশি সবার সাথে প্রয়োজনে অপ্রয়োজনে সামাজিক মাধ্যম কিংবা মোবাইলে মেসেজ করে থাকি।আমরা এখন ডিজিটাল বাঙালি,দেখিয়ে দেখিয়ে গীবত করি। মুখে বলার প্রশ্নই আসে না।

রাহাত, আমি আর সেজুঁতি।রাহাত সেঁজুতিকে পছন্দ করে,কিন্তু আমাকে নয়।সেজুঁতির স্কুল বন্ধু আমি।তাই আমার সম্পর্কে কোন খারাপ কথা বললেই সেঁজুতি সব স্ক্রিনশট দিয়ে আমায় দেখায়।আমি দেখি আর মনে মনে বলি রাহাত এত খারাপ।রাহাত কিন্তু জানে না সেঁজুতি যে সব স্ক্রিনশট দিয়ে অন্যকে দেখায়।রাহাত সহজ সরল ভাবে সবই বলে সেজুঁতিকে।আর সেঁজুতি সব দেখায়।

অবশেষে একদিন রাহাতের উপর খুব রাগ হয়,তখন রাগে পড়ে কিছু স্ক্রিনশট দেখিয়ে ফেলি।ঝগড়া ভালো মত বাঁধে।

স্ক্রিনশট এর ব্যাপারে সকল মানুষের সচেতনতা দরকার।

#প্রথমত আপনি অগোচরে অন্য একজন মানুষের বিশ্বাস ভঙ্গ করছেন।

#দ্বিতীয়ত আপনি অন্য মানুষের কথা-যেটা আমানত ছিল সেটার খেয়ানত করছেন।

#তৃতীয়ত আপনি ডিজিটাল গীবত করছেন।

মোটামুটি পরিচিত মানুষের সাথে কথা বলতে গেলে বলে নিই,আমার অনুমতি ছাড়া স্ক্রিনশট নিবেন না।কারণ এটা আমার কাছে আমানতের খেয়ানত তুল্য।
আসুন বেচেঁ থাকি ডিজিটাল গীবত থেকে,একান্ত প্রয়োজন ছাড়া স্ক্রিনশট হতে।

‘ধ্বংস তাদের জন্য, যারা অগ্র-পশ্চাতে দোষ বলে বেড়ায়।’ (সূরা হুমাজাহ-১)

তবে জালেম শাসক বিরুদ্ধে, বিবাহের ক্ষেত্রে খোঁজ খবর নেওয়া, ফতোয়া গ্রহণ করার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, কেউ কবিরা গুনাহ করলে, কারো সম্পর্কে অন্যদের সাবধান করার জন্য তার দোষ বর্ণনা করা ইত্যাদি বিষয়ে অগোচরে কথা বলা গীবত নয়।
©রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×