somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

#চিঠি

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমাকে তুমি করে তবে বলি, কেমন!

যে সময়টাতে তোমার জন্ম তার অনেক পরে জন্মেছি আমি।তুমি কখনো আমাকে দেখোনি,কিন্তু আমি যে তোমায় দেখেছি!
তোমার চোখের সমুদ্রে দেখেছি মায়া, দেখেছি ভালোবাসা,দেখেছি টানের খেলায় মত্ত এক কোমল হৃদয়।সেই হৃদয়ে হাত ছুঁয়ে দিতে পারিনি অথচ জেনেছি তোমার মনের বিন্দু বিন্দু আবেগের উৎসারিত ধারা।
তোমায় সম্বোধন করিনি কোন,ডাকিনি প্রিয় বলে,সকল সম্বোধনের উর্দ্ধে হে পুরুষ তুমি আবার একবার আসবে ফিরে! দেখবে কেমন বদলে গেছে মানচিত্র সব।
জানো তো, বহুকাল পরে কেউ ডাকছে তোমায়।তুমি তো সেই কবেই চলে গেলে।এখন কি একটুও পড়ে না তোমার মনে!মায়ার মত মন্ত্রের সেই ধ্বনি শুনে আবার একটু উঠো না জেগে ভ্রান্তির সেই ছলনে!
তবে এবার হোক পরিচয় আমাদের।তুমি যে পথে হেঁটেছ, সেই এক’ই পথের ধুলো মেখে হেঁটে গেছি আমি!

তুমি যে জল স্পর্শ করে মেখেছ শরীরে, সেই একই জলে ভেসেছি আমি!

তুমি যাকে ভালোবেসেছ সেই তাকে আমিও যে ভালোবেসেছি।

তুমি আর আমি কত নদ নদী পেরিয়ে এসেছি কিন্তু স্নেহের তৃষা মিটিয়েছি সেই একই কাদা মাটি জলে।
অথচ ওই যে বললাম মানচিত্র বদলে গেছে,বদলে গেছে তার রূপ।বয়স বাড়লে বুঝি এমনি করে হারাতে হয় যৌবন।সত্যি কি হারিয়েছে নাকি ওইই যে ওরা -তুমি শুনতে পাচ্ছো তো??
ওদের সাথে পরিচয় করিয়ে দেয়নি বল! ওরা আর কেউ নয় বুঝলে,আমি, তুমি আর আমাদের মতই দেখতে।

ওরা ভালোবাসতে জানে না,ওরা ছুঁয়ে দিতে জানে না,কান পেতে শুনতে জানে না তার বয়ে চলা মন্ত্রের গান।

ওরা শুধু জানে ধ্বংস আর দখলের খেলা।ওরা দলে দলে সেই স্বচ্ছ জলে ফেলেছে সব,যা কিছু ফেলার নয় তাও,ওদের হৃদয়ে প্রণয়ের ব্যথা নেই,ওদের হৃদয় ভরা শুধু জয়ের নেশা,শুধুই পেতে চাই তুমি আর আমি আমরা যাকে খুব ভালোবেসেছিলাম শুধুইই তাকে।
তুমি একবার আসবে পুরুষ,দেখে যাও না কেমন করে শুকিয়ে গেছে আমাদের সেই প্রিয় নদ।এসো পুরুষ, বীরদর্পে একবার ফিরে এসো,চল আমরা একসাথে যুদ্ধ করে বাঁচিয়ে তুলি আমাদের সেই একেঁবেঁকে ছুটে চলা

প্রজারূপী সেই রাজার রূপ।

হে পুরুষ আর কত ঘুমাবে বল,এবার তো উঠো, একবার তো দেখে যাও, একবার তো ফিরে চাও মানুষের বেশে

একবার শুধু একবার এসো,মানুষের ভীড়ে মানুষের চোখে বারে বারে তোমায় যে খুঁজি…
“সতত, হে নদ তুমি পড় মোর মনে

সতত তোমার কথা ভাবি এ বিরলে।”
-মাইকেল মধুসূদন দত্ত

©রুবাইদা গুলশান
#কপোতাক্ষ পাড়ের মানুষ আমি।কবিকে স্মরণ করে...
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×