somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

শুদ্ধ

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ একটা বুনো হাওয়া ঝাপটে ফেলে দিল;
আমি পড়ে রইলাম।
আশেপাশে কেউ নেই
পড়ে যাওয়া দেখে যে হাসবে।
সাহায্যের হাত নেই;যে টেনে তুলবে।
আমি প্রবল শক্তি দিয়ে উঠার চেষ্টা করছি
ঠিক তখন তীব্র এক আলো
কোথা থেকে ঠিকরে এসে পড়ল।
তাকাতে পারছিলাম না।
তবুও মনে হল উঠতেই হবে।
আমি উঠলাম।
নিজের কাছে প্রশ্ন করলাম 'কে আমি।'
আমি সামনে এগোলাম।
দেখি আমার মত কেউ কেউ দাঁড়িয়ে।
কেউ কেউ ছুটে চলছে নির্বিঘ্নে।
আমি দাঁড়ালাম।
জিজ্ঞেস করলাম;
সামনে দাঁড়িয়ে থাকা একজনকে
'কে তুমি?’
'আমি মানুষ।'
আমি মানুষের খোঁজে বের হলাম।
বলা যায় সবচেয়ে ভালো মানুষের খোঁজে।
মানুষ খুঁজতে গিয়ে বাজারে গেলাম।
দেখি কত মানুষ,কত...
দোকানে গিয়ে দাঁড়ালাম।
দেখি সে ফল বিক্রি করছে।
হাঁপাতে হাঁপাতে এসে এক মানুষ এসে বলল
আমার শিশুরা খাবে এই ফল,
একটু ভালো দেখে দিও।
সে বলল "চিন্তা করবেন না স্যার।
সবচেয়ে ভালো ফল নিয়ে যাবেন ঘরে।"
সে ফল দিল।
লোকটি নিশ্চিত মনে ফল নিয়ে গেল।
ফল বিক্রেতা হাসল।
এমন বোকা মানুষ হয় নাকি।
ফলগুলোর মাঝে দুটি পচাঁ,
চারটি ভালো আর একটা থেঁতলে গেছে।
বিক্রেতার কী দোষ!বিক্রি করতে হবে যে!
আমি ছুটলাম আবার মানুষের খোঁজে
ভুল হল ভালো মানুষের খোঁজে।
আমি হাঁটতে হাঁটতে চলে এলাম এক বিদ্যালয়ে
শিক্ষা দিচ্ছেন শিক্ষক।
বুঝলাম আমি ঠিক এসে পড়েছি ভালো মানুষের কাছে।
কিন্তু এ কি স্যার বলছেন,"কোচিংয়েই তোদের সব পড়িয়ে দিব,
মিস দিস না যেন কেউ।"
কি করবেন সংসার তো চালাতে হবে!
ঘুরতে ঘুরতে চলে এলাম হাসপাতালে
হাজার মানুষের আকুতি আর আহাজারি
ডাক্তার করছেন সেবা নির্বিশেষে।
আহা! কত ভালো মানুষ!
কিন্তু ছোট্ট করে শুনলাম যেন
"রিপোর্ট দেখিয়ে নিতে চেম্বারে আসতে ভুলবেন না যেন।বিকেল বেলা চেম্বারে থাকি কিনা!
কী করবেন সংসার তো বাঁচাতে হবে!
আমি বের হয়ে এলাম।
মাথার উপর খাঁড়া সূর্য
বড্ড তেষ্টা পেল।
ছুটে চললাম পানির খোঁজে।
কিন্তু পয়সা নেই যে।
এখানে যে পানির বড্ড দাম।
অবশেষে দাঁড়িয়ে এক জীর্ণ কুটিরের সামনে
চিৎকার আর কান্নায় বিশ্ব যেন কাঁপছে।
শুনলাম ভাত জোটেনি তাদের।
পানি চাইলাম।
এসে বলল বাবা একমুঠো মুড়ি আছে।
পানির সাথে সাথে ওটা খেয়ে নিও।মেহমান কিনা!
হাসলাম আমি।
বললাম পানি হলে সই।
সেখান থেকে বের হতে না হতেই আবার সেই বুনো হাওয়া
ফেলে দিল এক নিমিষে।
আমি পড়ে গেলাম।
সহস্র হাসি যেন হাসছে প্রবল প্রতিধ্বনি হয়ে।
তারি মাঝে একটি হাত নেমে এল আমার হাতে।
বলল সে যেন কানে কানে।
প্রতিটা ভালো মানুষ লুকিয়ে আছে মানুষ নামের মুখোশে।
শুদ্ধ কর অন্তরাত্মা;
শুদ্ধ কর নিজেকে।

©রুবাইদা গুলশান
#কাউকে আঘাত দেয়ার জন্য লেখাটি লেখা হয়নি।কেউ ব্যক্তিগতভাবে নিবেন না।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×