শুনেছি দূরে চলে যাবে
দেখবে জীবন নতুন চোখে?
সন্ধ্যা ভিড়বে ঘরে, নিবিড় স্নিগ্ধতায়!
দূরে যাবে অভিযানে
সবুজ সূর্য ওঠবে চোখে।
শুনছ তুমি?
বিদ্রোহী পথ দেখ করবে অনুতাপ।
কল্পনা করবে শুধুই বেঁচে থাকার !
জেনে রেখ তুমি মানুষের আইন ঝড়ের মত
আসতে দেবে না কাছে, কেঁড়ে নেবে মুহূর্তে সব।
তারি মাঝে হঠাৎ বিদ্যুতের ঝলকানি।
এ যেন আশা তুমি ফিরবে ঘরে
অথচ ফিরবে না তুমি!
ক্লান্ত চোখ
তবুও চেয়ে থাকবে এ পৃথিবীর খাঁজে খাঁজে
শুধু খুঁজবে তোমায় অন্ধ শিশুর মত করে।
তারপর ঠিক একদিন ফিরে আসবে পথ ভুলে
তোমাকে যে ফিরে আসতেই হবে স্মৃতির সেই পানশালাতে।
যেখানে পুষতাম ভালোবাসার হলুদ পাখি।
জানো তুমি
সেই পাখি পালিয়েছে কবে!
অত্যাচারের নিপীড়নে নহে
একদিন জানালা খুলে রেখেছি ভুলে
ঝড় এসে এক নিমিষে উড়িয়ে নিল সবই।
দেখাল ভয় তুমি দূরে যাবে।
অত:পর
আত্মার আয়নায় উঠল ফুটে তোমার মুখচ্ছবি।
প্রশ্ন করেছিলাম তখন আমি
যাবার আগে বলে যাও তবে
আমায় কি ভালোবেসেছ কভু?
উত্তর পাইনি, শুধু তুমি চলে গেলে।
যত দূরে যাও তবুও মনে রেখ
গাঁথা রবে একটাই তুমি
ভালোবাসার শেকড়ে শেকড়ে।
©রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


