সে কথা শুনতে প্রাণ ব্যাকুল
ব্যথিত বেদনে সিক্ত হৃদয়ে নীল লোহিত হয়ে
উঠেছে হৃদয় ক্রমে ক্রমে নক্ষত্রলোকের সেতু।
অতঃপর
অনেকদিনের নীরবতা ভেঙে এসেছ ফিরে
স্নিগ্ধ কাঠ গোলাপের সুবাসে।
হাতের মুঠোয় দিয়েছ ভরে একটি রূপালি পত্র।
সমস্ত চিঠি জুড়ে শুধু তীব্র প্রতীক্ষায়
চোখ বুলিয়েছি কী লিখেছ কী লিখেছ বলে!
ধুকপুক করা হৃদয় জেনেছে ঠিকানা
অথচ জানতে পারেনি প্রগাঢ় অনুভবে
মুক্তির পতাকা হাতে নিয়ে বসন্তে তুমি কেমন?
জলের বদলে কী রঙ ঝরে ওই চোখে?
হয়েছ কি কাতর শুধু,এই চোখ দেখবে বলে!
অবশেষে
বিজন বেলায় যুদ্ধ বাঁধে হৃদয়ের।
অথচ দেখ আজও দাঁড়িয়ে
রূপালি পত্র হাতে নিয়ে
সাহস হয়ে উঠেনি আর
ঠিকানা ছিঁড়ে ভেতরে প্রবেশের।
©রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


