#জীবন তুমি কী আমি বুঝিনি... তবে উপলব্ধি দিয়েছ আমার অনুভূতি গুলোর, ছবি এঁকেছ আমার রূপকথার,বাস্তবতায় দিয়েছ বিসর্জন...চাওয়া পাওয়া র হিসেবে তুমি কঠিন,বড্ড কঠিন!ভালবেসে যেটা চাইবো তা পাবোনা, যার যা চাইব না সেটা জোর করে গলাধঃকরণ করতে হবে কারণ তোমার নাম জীবন। তোমাকে সহ্য করতে হবে সব কষ্ট, আর হাসি মুখে বলতে হবে আহা! জীবন তুমি কত সুন্দর! ছুটতে হবে তোমায় বাস্তবতায় আর মনে মনে তুমি থাকবে টাইম মেশিনের দেশে...ইশশশ! আবার যদি ফিরে যেতে পারতাম!জীবন তুমি আছ তোমার মত, আমাকে কী একটু আমার মত থাকতে দেয়া যায় না জীবন!
#দহনে ও যদি না পুড়ে তাহলে দহনের উপায় মিছে!হাসির কথা যদি কাউকে না হাসায়, দুখের কথায় যদি কেউ না কাঁদে তাহলে তো তার অবস্থা চৌকাঠ পেরিয়ে বাগানের ওই আবর্জনা য় লালিত খর্জূর বৃক্ষ এর ন্যায়।যার বাড়তে দিলে বেড়ে ঊঠ বে আর না দিলে অকালে সে হারাবে তার বেড়ে উঠা।
এক এক টা সময় এই ঢের ওঠুক বেড়ে ওই গাছ টি কিন্তু বাইরের সৌন্দর্য ভিতরের অন্তঃসার শুণ্যতা কে ঢেকে দেয়।খর্জূর বৃক্ষ এ যে এত সুমিষ্ট পানীয় তার স্বাদ পেতে অনেক টা কাটতে হবে, তার পর বসন্ত আসবে তবেই না সে উপহার দিবে ধরিত্রী কে।
#আমি এত তাড়াতাড়ি মরে যেতে চাই না,ধরণীর রূপ দেখতে চাই,,, এত সুনিপুণ তাঁর কর্ম! আমার চোখ শুধু দেখে আর মন বলে তুমি কেমন সুন্দর! আমি এর বেশি আর কিছুই ভাবতে পারি না::::::আমি নিজেকে হারিয়ে ফেলি তোমার সৃজন শীলতার মাঝে..... আজ যদি অন্ধ হতাম তাহলে তো দেখতে পেতাম না সুবিশাল আকাশ, কচি কচি ধান গাছ,শিশির এর খেলা,সর্ষে বাগানের হলুদ ফুল,কিংবা কৃষ্ণ চূড়ার ডালে ডালে ফুটে থাকা লাল ফুল,কোন টা রেখে কোন টা বলি বলোতো?!
কিন্তু চোখের অন্ধত্ব কি সব::: অন্তরের মাঝে লুকানো ভালোবাসা সব সৌন্দর্য কে উপভোগ করতে শেখায় যার অনুভব অন্তরে প্রশান্তি ছড়িয়ে দেয়।
©রুবাইদা গুলশান
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


