somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাছগুলো যথাস্থানে রেখেই রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হোক!

১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৮২৬ সালে যশোরে কালী প্রসাদ পোদ্দার নামে এক ধনী বণিক ছিলেন। তাঁর মা এই পথ দিয়ে গঙ্গা স্নানে যেতেন। নদীয়ার যেসব মানুষ পুণ্যস্নানের জন্য হরিদ্বার আর বেনারস পর্যন্ত যেতে পারতেন না তারা চাকদহ নামক ঐ তীর্থস্থানটিতে যেতেন।
তখন পথটি এমন ছিল না। যাত্রী এবং পালকিবাহকরা এই দীর্ঘ যাত্রায় রোদে পুড়ে যেতেন। কোন গাছপালাই ছিল না।
বিশ্রামের জন্য সামান্য ছায়া পেতেন না।
একবার কালী প্রসাদের মা স্নান করে ফিরে ছেলেকে বলেছিলেন, 'এত দীর্ঘ পথ আমার কষ্ট হয়।
তুমি এত কিছু করো, এই পথটা ধরে গাছ লাগিয়ে দিতে পার না?'
.
কালী প্রসাদ মায়ের যাত্রা পথ শীতল করতে এই পথে তখন হাজার হাজার গাছ লাগান।
শত বছর পরেও এই গাছগুলো রয়ে গেছে।
.
.
এই পথে আমি বহুবার বাংলাদেশ হতে ভারতে গিয়েছি, ফিরে এসেছি।
কি যে মায়ায় ঘেরা এই পথটুকু যারা গেছেন শুধু তারাই অনুভব করতে পারবেন।
প্রতিটি গাছই যেন একটি ইতিহাস।
দীর্ঘদিন বেচে থাকার কারণে তাদের অবলম্বন করেও জন্ম হয়েছে অনেক গাছের। তাদের সারা গায়েও অন্যান্য আরও ছোট প্রজাতির নানা গাছ গাছালি :)
পুরো পথটি যেন রূপকথার কোন রাস্তা।
মায়া আর সবুজে ছাওয়া এই পথ তাই আমাদের সকলের কাছে অতি প্রিয়। ভালোবাসার একটি রাস্তা।



যশোর শহরের দড়াটানা মোড় থেকে বেনাপোল পর্যন্ত সড়কটির দুপাশে দুই হাজারেরও বেশি গাছ আছে। তারমধ্যে অনেক গাছ শতবর্ষী। রাস্তার দুই পাশে এই বৃক্ষরাজি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
সীমান্তের ওপারে এই সড়কটি পরিচিত যশোর রোড নামে।
মুক্তিযুদ্ধের ইতিহাসে এই সড়কটির রয়েছে ঐতিহাসিক অবস্থান।
লাখ লাখ শরণার্থী এই সড়ক ধরে ভারতে গেছেন।
মুক্তিযুদ্ধের সময় মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ যুদ্ধ এলাকা পরিদর্শন করেছিলেন। দেশে ফিরে গিয়ে তিনি লিখেছিলেন তার ঐতিহাসিক কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।
.
.
স্মৃতিবিজড়িত এই রাস্তাটি ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সময়ের দাবিতে এটাই বাস্তবতা। মানুষ বেড়েছে, গাড়ি বেড়েছে; রাস্তাও তাই বাড়াতে হবে।

আমাদের চাওয়া হলো রাস্তাটি চার লেন করার জন্য রাস্তার দুই পাশে থাকা ২ হাজার ৩১২টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে তা যেন করা না হয়। গাছগুলো রেখেই রাস্তা প্রশস্ত করা হোক। সীমান্তের ওপারে ভারতের অংশেও রাস্তা বড় করা হয়েছে তারা কিন্তু গাছ না কেটেই রাস্তা প্রশস্ত করার কাজটি করেছে। একটা গাছও কাটা হয়নি।

.
.
গাছগুলো যথাস্থানে রেখেই রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হোক!





সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×