
আমি কোলাহল পছন্দ করি, মানুষ ভালোবাসি বলে! নির্জনতাকে ভালোবাসি এই মানুষদের পালকে ভালোবাসার কারণ খুঁজতে গিয়ে!
তবু এই যে নির্জন জন মানবহীন সচিত্র অবাক পৃথিবী তা আমাকে ব্যথিত করে।
বিষণ্ণ করে।
আমরা ছুটছি ছুটছি
আর ছুটছি
পঙ্গপালের মতোন ছুটছি, লাজ লজ্জা ভুলে ছুটছি—
সেই ছোটা যে শুধু সমৃদ্ধি শান্তি কল্যাণের পথে নয় তা বোঝার জন্যেই থামার দরকার ছিলো।
নিজেরা থামতে বার্থ হয়েছি। ছুটতে ছুটতে থামার কথা মনেই নেই যে!
ঊর্ধ্বশ্বাসে এই ছোটাছুটি প্রকৃতির ভালো লাগেনি।
তাইতো এবার তার হস্তক্ষেপ!
থামুন।
থামতেই হচ্ছে।
এবার ভাবুন। এবং আবার চলা শুরু করুন;
যদি ততোদিন বেঁচে থাকেন—
#করোনা





ছবি//ইন্টারনেট সংগ্রহ
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


