somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোদ ঝিলমিল আগামীর জন্য আসুন একসাথে মানুষের পাশে থাকি।

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশটা ডাক্তার রোগী নিয়ে গিজগিজ করা দেশ ছিল!
জেলা শহরে গেলে দেখতাম নড়ার জো নেই। রোগী আর রোগী। ডাক্তার, ফার্মেসি, দালাল, ডায়াগনস্টিক সেন্টার, ঔষধ কোম্পানির ব্যাগওয়ালা ইত্যাদি নানান হাবিজাবিতে সয়লাব!! ঢাকাতো একটা বড় হাসপাতালই বলা চলে। এদিক সেদিক হাটে, গলি ঘুপচি, মাঠ ঘাটে হাসপাতাল আর ক্লিনিকের ছড়াছড়ি!!

আজ ডাক্তার নেই, রোগী নেই। পত্রিকায় প্রকাশিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ নাকি খাঁ খাঁ করছে। কি অদ্ভুত। আমরা সবাই কি কোন জাদুমন্ত্রে সুস্থ হয়ে গেলাম নাকি সকলেই অসুস্থ?
কোনটা?
এক করোনা আমাদের খাঁচায় ঢুকিয়ে দিয়েছে!! চাচা আপনা জান বাঁচা অবস্থায় নিয়ে ফেলেছে। আমরা এমনিতে কিছুটা আত্মকেন্দ্রিক। এবার তা খুব উৎকটভাবে প্রকাশ হলো।

তবে এর মাঝেও ব্যতিক্রম আছে।
চারপাশে তাকিয়ে দেখুন। এক দল তরুণ কিন্তু তাদের যা সামর্থ্য নিয়ে মাঠে নেমে গেছে। তারা কারো অপেক্ষা করেনি। তারা কারো নির্দেশের জন্য বসে ছিলো না। সচেতনতার কাজটা তারাই সবার আগে শুরু করেছে। হাত ধোবার জন্য জনে জনে তারাই বলছে। সাবান দিচ্ছে হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে। সে সব বিতরণ করছে। রাত নেই দিন নেই তারা কিন্তু কাজ করছে। বস্তিতে বস্তিতে ঘুরছে। রাত বিরাতে খাবার নিয়ে অসহায় দুস্থ মানুষদের মাঝে বিতরণ করছে। নিজেদের নাওয়া খাওয়া ভুলে এই তরুণ তরুণীর দল কিন্তু ঠিক ঠিক মানুষের পাশেই আছে।

আমরা সারা বছর পুলিশকে নিয়ে কত ট্রল করি। এই দুর্যোগে কিন্তু তারা মাঠে আছে। নিরাপত্তার পাশাপাশি চাল ডাল তেল নুন নিয়েও মানুষের বাসায় যাচ্ছে। দিন নেই রাত নেই তারা কাজ করছেন।

বিদ্যানন্দের স্ট্যাটাসে জানা যায় কত মানুষ নাম পরিচয়ের তোয়াক্কা না করে মানুষের পাশে দাঁড়াবার জন্য নিজেদের পণ্য ভরা ট্রাক পাঠিয়ে দিচ্ছেন।

এসব ছোট ছোট উদ্যোগের পাশাপাশি আমরা দেখছি দেশের নামকরা গ্রুপ অব ইন্ডাস্ট্রীজ এর পক্ষ হতেও নানা উদ্যোগ নেয়া হচ্ছে। আকিজ গ্রুপ, বসুন্ধরা এগিয়ে এসেছেন দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল বানাবার আইডিয়া নিয়ে।

আসুন এই দুর্যোগ মহামারী রোধে সবাই এক হয়ে কাজ করি। যদি তা করতে পারি আমি নিশ্চিত করোনার কাছে আমরা হেরে যাবো না।

সেই প্রচেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন শুধু আপনার নিজের অবস্থান থেকে একটু সচেষ্ট হওয়া- তাতেই ছড়াবে আলো। আমরা পেতে পারি নতুন সকাল। রোদ ঝিলমিল আগামীর জন্য আসুন একসাথে মানুষের পাশে থাকি।

নীলসাধু
#নগরে_সাধু
০১০৪২০২০

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×