somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলায় স্টলভাড়া ১০ হাজারের মধ্যে রাখার দাবি প্রকাশক পরিষদের

২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাম্প্রতিক অর্থনৈতিক মন্দায় ইতিমধ্যে কয়েক দফায় কাগজের দাম বেড়েছে। কাগজ ছাড়াও প্লেট, ছাপা, বাঁধাই প্রভৃতির মূল্যও বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর সংকটে পড়েছে দেশের মুদ্রণ ও প্রকাশনাশিল্প। এ অবস্থায় আসন্ন একুশে বইমেলায় স্টলভাড়া সর্বোচ্চ ১০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন প্রকাশকেরা।

আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ লেখক পাঠক প্রকাশক পরিষদ। রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশে ‘কাগজের মূল্যবৃদ্ধি ও সংকটে প্রকাশনাশিল্প: একুশে বইমেলা ২০২৩ নিয়ে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলন করে পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ লেখক পাঠক প্রকাশক পরিষদের আহ্বায়ক ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান। তিনি বলেন, দেশি যে কাগজের দাম এক বছর আগে ১ হাজার ৬০০ টাকা ছিল, সেটা এখন ৩ হাজার ৪০০ টাকা হয়েছে। তিনি আরও বলেন, ‘ডলার–সংকটের কারণে বিদেশি কাগজের দাম বেশি হয়েছে, এটা মানা যায়। কিন্তু দেশে যে কাগজ উৎপাদিত হয়, তার দাম সবচেয়ে বেশি বেড়েছে। এটি আমাদের ওপর সবচেয়ে বড় চাপ। কাগজকলের মালিকেরা সিন্ডিকেট করে কাগজের দাম বাড়িয়েছেন। সরকার তা ঠেকাতে ব্যর্থ হয়েছে।’

পরিষদ বলছে, বইমেলায় সব প্রকাশনার জন্য ১৬ ফুট বাই ৮ ফুট আকারের স্টল বরাদ্দ দিতে হবে। প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া বন্ধ রাখতে হবে। তবে এই সংকট কেটে গেলে আবার প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া যাবে। উদ্যানের পূর্ব পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে কোনো বইয়ের স্টল বরাদ্দ দেওয়া যাবে না। কারণ, গত দুটি মেলায় সেসব স্থানে স্টল বরাদ্দ পাওয়া প্রকাশকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর লিটলম্যাগ সম্পাদকদের সঙ্গে আলোচনা করে তাঁদের জন্য স্বতন্ত্র জায়গা বরাদ্দ রাখতে হবে।

সংগঠনের সদস্যসচিব এক রঙ্গা এক ঘুড়ির প্রতিষ্ঠাতা নীলসাধু বলেন, প্রতিবছরের শেষ তিন মাসে এসে কলমালিক ও আমদানিকারকদের একটি সিন্ডিকেট কাগজের দাম বাড়িয়ে দেয়। বৈশ্বিক মন্দায় এ বছর সেটা প্রকট আকার ধারণ করেছে।

সব ব্যবসায় ভর্তুকি দিতে চাইলেও প্রকাশনার ক্ষেত্রে সরকারের গা ছাড়া ভাব বলে অভিযোগ করেন উত্তরণের প্রকাশক আহমেদ মাসুদুল হক।

আনন্দমের প্রকাশক শ্রাবণী মজুমদার বলেন, করোনার কারণে গত দুই বছরে ছোটখাটো প্রকাশনীর আয়ের কোনো জায়গা ছিল না। এ পরিস্থিতিতে বইমেলায় ব্যয় কিছুটা হলেও কমিয়ে আনা যায়, বাংলা একাডেমিকে সেই চেষ্টা করতে হবে।

মানুষকে মেলায় আনতে বিআরটিসি বাস সার্ভিস চালু করা, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, খাবারের দোকান নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখাসহ বইমেলাকে সামনে রেখে মোট ১৫টি প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।

সমকালে প্রকাশিত আমাদের লেখা


প্রথম আলোতে প্রকাশিত খবর

বিডিনিউজে প্রকাশিত খবর


ঢাকা প্রকাশে খবর

বাংলাদেশ লেখক প্রকাশক পরিষদের ফেসবুক পেইজ
https://www.facebook.com/amrabooklovers



সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×