somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় হারিয়ে গেছে পাতা ঝরা দিন হিম কুয়াশা ঘেরা ভোর

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শীতের মতন আদুরে একটা ঋতু কেমন পানসে হয়ে গেছে!
আমাদের ছোটবেলায় শীতের সময়টায় প্রথম যেদিন শিং অথবা অন্য কোন মাছ দিয়ে সিম রান্না হতো সেদিন ভাত দুবার রান্না করতে হতো। এমনই মজার হতো আম্মার রান্না করা সেই তরকারি।
সেই স্বাদ কোথায় গেলো? এখন সিম খেলে মেজাজ খারাপ হয়।
এসব সবজি এমন বিস্বাদ হয়ে গেলো কীভাবে?
গ্রামের বাড়ী থেকে নানু নিয়মিত ঘি পাঠাতেন। নতুন ধনে পাতা বাটার সাথে ঘি দিয়ে গরম ভাত খেলে অমৃত মনে হতো।

সদ্য বাজারে আসা নতুন টমেটোর টক খেলে মনে হতো আহা কি স্বাদ। জিভে যেন লেগে থাকতো। আমি আবার সেই টমেটোর টকের সাথে কাঁচা মরিচ খেতাম।
এই অভ্যাস আমার বুবুর ছিল। আব্বার আছে।

শীতের শুরুতে নতুন গোল আলুর স্বাদের মতন আর কিছু কি ছিলো?
আহা। যে তরকারিতে দেয়া হতো তারই স্বাদ যেন বেড়ে যেতো।
প্রথম কদিন উচ্চ মূল্যেই কিনতে হতো এসব সবজি।

ছোটবেলায় আমি খুব ঘুমকাতুরে ছিলাম। অতিরিক্ত ঘুমের কারণে আমার আব্বার বকাঝকা প্রায় নিয়মিতই ছিল। আব্বা রাগে গজগজ করতে করতে বলতেন, সারা জীবন কি ঘুমিয়েই কাটাবি?
শীতের সময় দিন ছোট হয়ে যায়। ৫টা বাজতেই সন্ধ্যা। আমার খুবই মজা লাগতো এই ভেবে যে শীতের সময় কিছুটা সময় বেশি ঘুমানো যাবে।

শীতের রোদও কি বদলে গেছে?
ছোটবেলার মতন এই রোদকে আর এতো আরামের মনে হয় না কেন?
কোথায় হারিয়ে গেছে
পাতা ঝরা দিন
হিম কুয়াশা ঘেরা ভোর?
সবুজ দূর্বায়
মুক্তোর মতন ফুটে থাকা শিশির জল?

পোষ্টের ছবিতে দেখুন শীতের সকালে উঠেছে মিষ্টি রোদ।
গাছের পাতার ফাঁক গলে আলো মাটিতে পড়ে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন আলোছায়া।


ছবি: হাসান মাহমুদ
০১১২২০২০
#নগরে_সাধু
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×