somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীলসাধু
সম্পাদক, শিল্প ও সাহিত্য বিষয়ক ত্রৈমাসিক 'মেঘফুল'। প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন 'এক রঙ্গা এক ঘুড়ি'।

মেট্রো রেলে চলাচল :: আমার কিছু পর্যবেক্ষণ ও পরামর্শ

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকায় মেট্রো রেল চালু হবার পর আমি নিয়মিত যাওয়া আসা করছি। গত দুদিনে কাজের প্রয়োজনে আমাকে প্রায় ৭ থেকে ৮ বার মেট্রোতে উঠতে হয়েছে। ইদানীং এমন হচ্ছে প্রায় প্রতিদিন। আমি ঢাকায় মেট্রোতে উঠার আগে কোলকাতার মেট্রো, তার আগে কুয়ালালামপুর ও জাপানের টোকিওতে মেট্রোতে ভ্রমণ করেছি। সেসবের আলোকে আমার কিছু পর্যবেক্ষণ ও পরামর্শ।

মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচল শুরুর পর মেট্রোতে এখন প্রায় সারাদিনই খুব ভিড় থাকে, তাই ঘুরাঘুরি আড্ডা আর ছবি তোলার জন্য এখন আর মেট্রো তেমন আনন্দদায়ক নয়, বলা যায় মেট্রো এখন পুরো দমে নগরবাসীর প্রয়োজনে ছুটছে। তাই মেট্রোতে চলাচলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখা খুব দরকারি।

১- ট্রেনে উঠার জন্য নির্ধারিত এরিয়ার দুপাশে দাঁড়ান। ট্রেন থামলে দুই পাশ থেকে উঠুন। মধ্যের জায়গাটি রাখুন ট্রেন থেকে নেমে যাবেন যারা তাদের জন্য।

২- তেমনি যারা নামবেন তারা মধ্যের পথ দিয়ে দ্রুত নামুন, স্টেশন-ভেদে মেট্রোর স্টপেজ টাইম ৭ থেকে ১৮ সেকেন্ড মাত্র। এর মাঝেই উঠা ও নামা পর্ব শেষ করতে হবে।

৩- আপনার অবস্থান যদি ট্রেনের কামরার ভেতরে হয় তবে নামার সময় মাইকের ঘোষণা শুনে আপনার স্টপেজ আসার আগে ধীরে ধীরে দরজার কাছাকাছি আসার চেষ্টা করুন। এতে করে ট্রেন থামা মাত্রই আপনি নেমে যেতে পারবেন।

৪- কোন দিকে যাবেন (মতিঝিল নাকি উত্তরা?) তা টিকেট/পাস দিয়ে পাঞ্চ করে প্রবেশের পরেই দেখবেন লেখা থাকে, সেটা খেয়াল করে আপনার গন্তব্য অনুযায়ী প্ল্যাটফর্মে যান নাহলে ভুলে মতিঝিলের জায়গায় উত্তরা চলে যাবার সম্ভাবনাও রয়েছে কিন্তু।

৫- ফোনে কথা বলা পরিহার করুন। আপনার উচ্চ স্বরের আলাপ অন্য সহযাত্রীর জন্য বিরক্তিকর। খুব প্রয়োজন হলে সেটা ভিন্ন বিষয়।

৬- বসে থাকলে পাশের যাত্রীর দিকে খেয়াল রাখুন, আপনার জন্য যাতে তার কোন সমস্যা না হয় তার দিকে দৃষ্টি রাখুন। ক’জন বসেছেন – সেখানে আর কেউ বসতে পারবে কীনা একটু সরে বসা যায় কীনা ইত্যাদি ছোট ছোট বিষয়গুলো অন্যের স্বস্তির কারণ হতে পারে।

৭- মেট্রোর স্টপেজ অনেক স্টেশনে, ১৬টি। তাই ট্রেনে ভিড় থাকুক আর খালি থাকুক, দয়া করে কেউ উঠেই দরজার সাম নে গাঁট হয়ে দাঁড়াবেন না, এতে করে প্রতিটি স্টেশনে উঠা ও নামার সময় সবার সমস্যা হয়। আপনি দাঁড়িয়ে আছেন এতে করে আর কারো কোন সমস্যা হচ্ছে কীনা তা খেয়াল করুন।

৮- মেট্রোতে অনেককেই দাঁড়িয়ে যেতে হবে-আসতে হবে। তাই হাত উঁচিয়ে আপনি যে রিং ধরে আছেন তাতে করে আপনার কাপড় চোপড় ঠিকঠাক আছে কীনা তাও দেখুন, নাহলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সামলে থাকুন।

৯- থুতু, পানের পিক কাশি কফ ইত্যাদি ভুলেও ফেলবেন না। চিপস টাইপের কিছু খাবেন না। ট্রেনে ও স্টেশনে খাবার নেয়া ও খাওয়া নিষেধ।

১০- দরজায় হেলান দিয়ে দাঁড়াবেন না।

১১- তাড়াহুড়ো করে দৌঁড়ে ট্রেনে উঠবেন না এবং নামবেন না, এতে বিপদ হতে পারে।

আপাতত এই পর্যন্ত। ভালো থাকুন। সুন্দর থাকুন সবাই।
পোস্টের ছবিগুলি সামাজিক মাধ্যম ও অনলাইন থেকে নেয়া।

.
নীলসাধু

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×