somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীতের কোন ভবন ধসের ঘটনায় দোষীদের শাস্তি হয় নি । এবারো হবেনা এটা মনে করাটাই স্বাভাবিক

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভবন ধস শব্দটি আমাদের দেশে নতুন কিছু নয় । বিভিন্ন সময় আমাদের দেশে ছোট বড় ভবন ধসের ঘটনা ঘটেছে ।প্রতিবার এরকম ঘটনার প্রেক্ষিতে প্রশাসন আশ্বাস দিয়ে থাকে দোষীদের যথাযথ শাস্তির ব্যাবস্থা করা হবে । অতীতের কোন রেকর্ড খুজে পাওয়া যায়না এরকম কোন ঘটনায় ভবন ধসের সাথে জড়িত ব্যাক্তিদের শাস্তির ব্যাবস্থা করা হয়েছে । মামলা ঠিকই করা হয়েছে কিন্তু বেশিদূর এগুতে পারেনি মাঝ পথেই মুখ থুবড়ে পরেছে । একটু পিছে ফিরে তাকাই দেখি এর আগে যেসব ভব ধস হয়েছিল এসবের চিত্র ।
১৯৯৭ সালে রাজধানীর কলাবাগানে ৭ তলা ভবন ধসে পরে এতে ৭ জনের মৃত্য হয় । এঘটনার মামলার নিস্পত্তি হয়েছিল তবে মালিক নির্দোষ প্রমান হউয়ায় তার কোন সাজা হয় নি । কিভাবে নির্দোষ প্রমান হোল সেটি নিয়ে কথা না বলে পরের ঘটনায় চলে যাই । ২০০২ সালে রাজধানীর শাহাজাহানপুরে ভবন ধসে আহত হয় ৬ জন । সেই মামলার কোন সুরাহা হয় নি । এর ঠিক ২ বছর পরের ঘটনা , শাঁখারি বাজারে ভবন ধসে পরে তাতে ১৭ জনের প্রানহানি হয় । এর মামলাও ফাইলবন্ধি হয়েই পরে থাকে । বিচার পায়নি নিহতদের পরিবার । ২০০৫ সালে সাভারের স্পেকট্রাম গার্মেন্টস এর ভবন ধসে প্রানহানি হয় ৩৮ জনের । ভবনটি অনুমোদনহীন বলে প্রমান পায় তবে এখেত্রেও কারো শাস্তি পাবার নজির নেই । ২০১০ তেজগায়ের বেগুন বাড়িতে ভবনধসে শিশু সহ ২৫ জনের মৃত্যু হয় । মালিক আটক হয়ে জামিনে মুক্ত হন । পরে মামলার আর কোন অগ্রগতি হয় নি । ২০১১ সালের দক্ষিনখানের ভবন ধসে ২ জনের প্রাণহানি হয় । এই মামলার ভাগ্য আগের গুলর মতই ছিল ।
এছাড়া উল্লেখযোগ্য ভবন ধস , ডেবে যাওয়া ভেঙ্গে পরার ঘটনা গুলর মধ্যে রয়েছে নির্মাণাধীন হাস্পাতাল , তেজগায়ের ব্রিজ , গান্ডারিয়া পুরানো ঢাকার বহুতল ভবনগুলো ।
২০০৪ এর ১৭ আর ২০০৫ এর ৩৮ লাশের সংখ্যা পেরিয়ে এখন একবারে শত লাশের রেকর্ড সৃস্টি হয়েছে ।
অতীতের রেকর্ডের মতই এই ঘটনার দোষী ব্যাক্তিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হবে এটাই আমাদের দেশের ক্ষেত্রে সবাভাবিক । গার্মেন্টস মালিকদের কি আর কম জোড় হাজার হাজার লাশের ধাক্কা তাদের জেলে ভরে রাখবে এ সাধ্য কার ??
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×