somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন বোন আমার! নাজানি কি হয় এইবার!

২২ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২২শে অগাস্ট।আমার মেজো বোনের জন্মদিন,সেই সাথে জন্মবার।না জানি কিভাবে দিন টা কাটাবে সে।দেশের বাইরে এই প্রথম বার জন্মদিন তার,আমি ছাড়া পরিবারের আর সবাই আছে তার সাথে ঈদের ছুটিতে।তার এক এক টা জন্মদিন ভয়াবহ ভাবে কাটে,তাই প্রতিবার ই আমরা অগাস্ট এলেই মজা করতাম যে এবার কি হতে পারে- কিছু উদাহরণ দিলেই বুঝা যাবে ব্যাপার টা কি রকম।

গত বছর সে জন্মদিন করলো্‌ হাসপাতালে।তার একিসাথে টাইফয়েড, হেপাটাইটিস বি হল এবং ডাক্তারের ধারণা টাইফাস ফিভারের জীবাণু ও তার দেহে আছে।এমন ভয়াবহ রকম ঘটনা আমি জানতে পারলাম যখন সে অলরেডি ১০ দিন হাসপাতালের বেড এ।আমার বাপ মা কি মনে করে যে আমাকে জানালেন না,তাই ভেবে পেলামনা,আর সেই সাথে আমার মুল টেনশন হল ,আমার পরিবারের অবস্থা ভেবে।আমরা মোটামুটি বান্ধববিহীন,বাবা মা দুজনেই চরম ব্যস্ত,ছোট বোন পড়ে স্কুলে।বাবার বাইপাসের সময় ভেলোরে আমি আর মা মিলে সামলেছি,বারডেম এ বাবার সামান্য গলব্লাডার ওপারেশনের সময় ১১ দিনে আমার মা নিজে বাসা হাসপাতাল করে জ্বরে কাইত,আর আমার নাভিশ্বাস উঠে প্রায়।ইন্ডিয়ায় ১ মাস আমার যে কস্ট হইছিল সেত বারডেমের কাছে কিছুই না।সেটা ভেবে দুইদিন মাথার চুল ছিড়ার পর ২৩ তারিখ ভোরে আমার আক্কেল দাত গজাল,ব্যান্ক এ যা টাকা ছিল তা দিয়া একজাক্টলি দেশে যাবার প্লেন ভাড়াটা হল।আমার বোনরে দেখে চোখে পানি আটকাতে পারলামনা।স্রেফ কন্কাল।যাক কয়দিন পর তার হাতে অল্প যা কিছু গিফ্ট আনতে পেরেছিলাম তাই দিলাম।

এত গেল সবচে ভয়াবহ টা।৭ বছর আগে হোলো ২১ আগস্ট এর বোমা হামলা।ঘটনার পরেরদিন কারো বার্থডে কি ভালো যেতে পারে না যাওয়া উচিত?২০০৭ এর এদিন সরকার কারফিউ ঘোষণা করলো।ঐযে আর্মির ক্যাম্প নিয়ে ডি ইউ তে ভেজাল।মাঝখান থেকে বার্থডে মাথায় উঠল।আমি বল্লাম,'দেখ সরকার জানে তুই জীবনেও কারফিউ কি জিনিস দেখসনাই,তোরে গিফট দিল কারফিউ', সে আমারে এই মারে কি সেই মারে।

ওর আরেক বার্থডের ঘটনা। আমাদের ইকনোমিক অবস্থা হল সাইন কার্ভের মত। থাকি ফ্ল্যাটে যার জন্য হাউজ বিল্ডিং এর' চক্কোবিড্ডি' হারে সুদের বোঝা গুনতে হ্য়,ভাংগা গাড়ি গারাজে পড়ে থাকে। মার চাকরি টাই যা রক্ষা।বাপ আমার এই বিল,ঐ বিলের মাঝে ব্যালেনস করতে গি্য়ে নিরীহ তিতাস গ্যাসের কথা ভুলে যেতেন। তা তিতাসের প্রকৌশলী বেছে বেছে ২২শে আগস্টই গ্যাসের লাইন কাটতে এলেন। মা অপমান আর অধিক শোকে পাথর,বাবা সদ্য নতুন জবের অফিসে বলে মার হাত থেকে বেচে গেল,ফোন করে জানালাম কি ব্যাপার,বাবা বুঝলেন তিতাস গ্যাসের লাইন আমার মার মাথায় আগুন জ্বালায় দিয়া গেছে। পড়িমরি করে ম্যানেজ হল রাতে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক! সারাদিন চুলা বন্ধ,আমার বোনের জন্মদিন কেমন হল বুঝেন।

যাকগে।একদিন বোন আমার তার মনের মত করে জন্মের মুহূর্তটি উদযাপন করতে পারবে এই কামনাই করি। আশাই তো মানুষকে এগিয়ে নেয়। হ্যাপি বার্থডে ডিয়ার সিস্‌।

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×