somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরবাসী মেঘ:১: নুরিয়ার জন্য লাল ফুল

১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরাসমুস পোলাপানের জ্বালায় আর বুঝি থাকা গেলনা।এরা পড়তে আসে না পার্টি করতে আসে?বহুদিন এ প্রশ্ন করেছি অনেক কে।সবচে ভালো জবাব দিলো মরিসিও-তার দেশের লোকজন বলে, এরাসমুস =অর্গাসমুস। মানে এসব পোলাপান ৬ মাসের জন্য পার্টি আর জৈবিক আনন্দের সন্দ্ধানে ইউরোপে আসে,বেশির ভাগ ইউরোপীয় আবার ।কথা শুনে বললুম,তা তুই নিজেও তো exchange student, বেটা তার তেলতেলে হাসি দি্য়ে বলে,তাতে কি?আমি কি আর মেয়ে দের পিছনে ঘুরি?আমি বললাম,মেয়ে রা তোকে পুছেনা সেটা কি আর আমরা জানিনা?নুরিয়ার পিছে তো কম ঘুরলিনা?
আরে ধুর ,ওতো দেমাগ যার...
আংগুর ফল টক এরেই ক্য়।


নুরিয়ার বেপারটা কি?পুরা ডর্মেটরি সরব,এক ঝাককাস স্প্যানিশ সুন্দরীর আগমনে ২৬ টা হাউসের সব ছেলের রাতের ঘুম হারাম,আর সব মেয়ে ভাবছে কে এই নুরি্য়া,কেন পোলারা তাকে দেখে ঘুরিয়া ঘুরিয়া?প্রথমে আমি বিশেষ পাত্তা দিতাম না এসব ,কিন্তু মরিসিও র মুখে ,'that spanish girl....so hot...' শুনতে শুনতে কান ঝালাপালা হবার জোগাড়।আর বেচারা মরিসিওকে দোষ দি কিভাবে?বেটার ইংরেজী মোটামুটি,জার্মান সবে শিখছে,ও দিয়ে কোন জার্মান মেয়ের সুনজরে পড়া কঠিন।জন্মভূমি চিলি:শত শত বছর স্পেনের বাশঁ খেয়ে সুডামেরিকার এই দেশের মানুষের এখন মাতৃভাষা স্প্যানিশ।তাই নুরি্যার আগমনে তার খুশি হবার কারণ আছে বৈকি।কিন্তু প্রতিযোগিতা চরম-কোন পার্টিতে নুরিয়ার পাশে ঘেষা মুসকিল।২০ -৩০ টা ছেলে হা করে তাকিয়ে থাকে তার একটু হাসির জন্য।
তখনও মেয়ে টা কে দেখিনি,একদিন মরিচ মি্য়া দৌড়ে এসে আমাকে বলে,তোমার জানালা খুলে দেখ,নুরিয়া কে দেখবে।দেখলাম,এবং বুজলাম কেনো মেয়েরা শপিং করছে এত।
সরেজমিনে দেখলাম কিছুদিন পর-



আমি সচরাচর পার্টি যাইনা।একবার নিতান্ত বাধ্য হলাম।আমাদের ফ্লোরে ৩টে ব্লক,তার ২টা ব্লকের সদর দরজার অটোলক বন্ধ করে ফ্লোর ওপেন করে সেইন্ট নিকোলাস পার্টি হচ্ছে।অনেকটা প্রি ক্রীসমাস পার্টি বলা চলে।আমার ব্লকের নবযুবাগণ তো রাত ৯টা থেকে সেখানে।আমি ঘরে চুপচাপ বসা।টং লিন তার ঘরে পরীক্ষার পড়ার নামে নবযুবাদের কাছ থেকে ছাড় পেলো।ভারতী্য় শুচী কে কেউ পার্টির কথা বলার সাহস পেলনা।উনি দরজা লাগিয়ে পেটেন্ট আইন মুখস্থ করতে বসলেন।রাতের ১১টার দিকে হৈচৈ শুনে বুজলাম,আমার ব্লকের পোলাপান ফিরে এসেছে আমাদের নিয়ে যেতে,সবার মাথায় মাল চড়েছে।আমার ঘরে এসে আমার বিছানা টেনে কিচেনে নি্য়ে আসলো,আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাবার ভান করেও রেহাই পেলামনা।কান্ড দেখে শুচী হা:মাতালের সাথে তর্ক চলেনা সেটা বুজলাম উনার অবস্থা দেখে,কারণ উনিও রাজি হলেন যেতে,আমাকে আবার কি ড্রেস পরা যায় সেটাও জানতে চাইলেন।টং লিন সাথে সাথেই মরিচ মিয়ার সাথে হাটা দিল,কিসের পড়ালেখা ফ্রাইডে নাইটে??ফ্লোর এ গিয়ে দেখি চরম অবস্থা,গিজগিজ ভীড়,বীয়ারের বন্যা বইছে,উদ্দাম নাচানাচি। কিছক্ষণ পর আর দাড়িয়ে থাকা গেলনা,মেঝে তে বিয়ারের বোতল পড়ায় নাচা,হাটা কিছুই সম্ভব না,সব ছুটে গেল পাশের ব্লকে।সেখানে দেখি মরিচের কপাল খুলেছে:নুরিয়ার মনোযোগ আজ পুরোপুরি মরিচের দিকে।কিন্তু এত সহজে পোলাপান কি শিকার ছেড়ে দেয় নাকি?আমার ব্লকের লেবানিজ পোলা সামীর-শুচীর মতে যার মত ভদ্র,নম্র পোলা গোটা ডর্মে আর নাই,সেই বেহায়ার মত নুরিয়ার আর মরিচের মাঝখানে ডিসটাব করে।সব দেখে মুচকি হাসি। মরিচের ক্যামেরাটা টং লিন ঘাড়ে ঝুলিয়ে উধাও হয়ে গিয়েছিল শুরুতেই।ওর খোজ দ্যা সার্চ পড়ল-দেখি ব্যাটা লাল টুকটুকে এক টুপি মাথায় এক কোরিয়ান মেয়ের গলায় ঝুলে হি হি করে হেসে চলেছে,মুখ চোখ সব বিয়ারের কারণে লাল।

নাহ,সেদিন মরিচের কপালে নুরিয়া জোটেনি,তবে লাল ফুল পাপড়ি মেলতে শুরু করেছিল বৈকি।

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:১২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×