somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালোইনের রাতে আনারসের সাথে

০১ লা নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসার উলটা দিকে একটা আইরিশ পাব।কেলটিক না সেলটিক উচ্চারণ ঠিক বলতে পারবনা,তবে এজ অফ এম্পায়ার খেলার সুবাদে আমি বলি কেল্টু।তো এই কেল্টুদের উৎসব আজ রাতে।জমজমাট পার্টি,ভুত পেত্নি দের হা হা হি হি শুনতে পাচ্ছি,কেল্টুদের হুইস্কির তো সে রকম নামডাক। আজ বাজার থেকে একটা ছোট্ট পেপের সমান কুমড়ো কিনে এনে দেখি নারকেলের মত শক্ত খোলা,কাটার কোন উপায় নাই দেখে ফেলেই দিতে হল।এই লেখা টা যখন লিখছি পাবে কারাওকে চলছে smells like teen spirit.আর আমার ঘরে ? smells like ananas cooking.


রাত জেগে সামু ঘাটাঘাটি করার বদভ্যাস,গভীর রাতের খিদে সামাল দেবার জন্য চুলায় আনারসের চাটনি তুলে দিয়ে ভাবলাম লিখেই ফেলি একটু।এটা বিশেষ করে আমার মত ফাটা কপাল প্রবাসীদের জন্য উপযুক্ত।বাসায় দা বটি নাই যাদের তারা আস্ত আনারসের কথা ভুলে ১ ক্যান আনারস কিনে ফেলেন।যাদের কাছে পাচফোড়ন আছে:সাব্বাস ! না থাকলে হোস্টেলের কোন ইন্ডিয়ানের কাছ থেকে সরিষা বা আস্ত জিরা কিছু একটা আধা চা চামচ মত জোগাড় করুন। লাল মরিচ আছে? একটা নিন,না থাকলে এবার কোন চাইনিজ ছেলেপিলে কে ধরুন,ওদের কাছে পাবেন,তবে বলতে হবে চাইনিজ মরিচ দাও,ব্যাটাদের ধারণা লাল মরিচ শুধু তাদেরি হ্য় - এবার আপনার আদা বা রসুন দুইটার যেকোনো একটা থাকলেই চলবে,রসুন হলে ১ কোয়া আর আদা হলে সরু দুই স্লাইস কেটে নিন। বাসায় তেজপাতা থাকলে সেটা ১টা নিয়ে নিন,না থাকলে কুছ পরো্য়া নেই।





চুলা জ্বালান ভাইসব। ডেকচি হাড়ি কড়াই যেটা পান তুলে দিন,২ টেবিল চামচ তেল গরম করেন,তাতে ঐ দু চিমটি পাচফোরন/সরিষা/জিরা যেটা যোগাড় করতে পেরেছেন দি্য়ে দিন। মরিচ টা দিন ,আদা/রসুন দিন।এরপর আনারস দিয়ে দিন । তেজপাতা দিতে পারলে দিন নাইলে নাই। দুই চিমটা লবণ আর ১ টেবিল চামচ চিনি দিন,এবার দেখুন ত আনারস ক্যানের পানি সহ দিলে আর পানি লাগার কথা না,আর ক্যনের পানিটা আমি বাদ দেই কারন নানা রকম প্রিজার্ভেটিভ থাকে,তাই ১ কাপ পানি দেই। এবার ডেকচি ঢেকে মাঝারি আচে রান্না করুন ১৫ মিনিটের মত,পানি কমে আনারস টা একটু আঠালো হয়ে এলে বুঝবেন হয়ে গেছে। ওও মাঝে কিন্তু লবণ,চিনি চেক করতে ভুলবেন না,কমবেশি লাগলে নিজ দায়িত্ত্বে করে নেবেন।আমার কাছে কিসমিস ছিলো,তাই একটু দিলাম। ভাত খাবার পরে খেয়ে দেখুন।




ভালো না লাগলে মূল্য ফেরত।তবে আমার মতে,ফাটা কপাল প্রবাসীর কাছে সবই জায়েজ হয়ে থাকে। যাক আমি একটু পরে খেতে খেতে আপনাদের লেখা গুলো পড়া শুরু করব।হ্যলোইনের রাতে ভুত পেত্নী কেউ এলে আনারসের চাটনি দিয়ে বসিয়ে দেব না হয়!!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ ভোর ৪:৫৩
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×