somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম ছাড়া বাম অলিন্দ শুন্য দ্বারা পরিপুর্ন :D

০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভূত কোন মোহের মায়ায় জড়িয়ে পরেছি । টুথব্রাশ থেকে শুরু করে টুথপিক পর্যন্ত সবকিছু তেই পরিবর্তন ফীল করতে হচ্ছে দিনদিন। ইচ্ছা করতেসে সারাদিন কিবোর্ড বা খাতা কলম হাতে লিখি, কিন্তু পারছি না ।কোথাও একটা বড় রকমের বিশৃংখলা হয়েছে, বিগব্যাং হয়েছে, কোন একটা জায়গায় সুবিশাল ব্ল্যাক হোল তৈরি হয়েছে । ব্ল্যাক হোল সবকিছু গ্রাস করে নিচ্ছে ,কিন্তু এই গ্রাস হওয়াতেই আনন্দ অনুভূত হচ্ছে । জিনিসটা ইন্টারেস্টিং ।

এরকম শুন্যতায় পরলে বোকা মানুষ বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধীমান বলদ থেকে বলদতর হয়ে যায় :D আমি কি হয়েছি আমিও এখনো ঠাওর করতে পারিনাই । তবে এটা বুঝতেসি হার্ট এর ৪ টা প্রকোষ্ঠের মাত্র তিনটাই এতদিন ইউজ হয়েছে ।একটা প্রকোষ্ঠ বাকি ছিল, সেটা এই জায়গা টা নিয়ে নিয়েছে । সম্ভবত বাম অলিন্দ বরাবর :P । এটা যখন বিজি থাকে, তখন ব্লাড সার্কুলেশন এ ভালরকম হেল্প করে । তখন এর অস্তিত্ব টের পাওয়া যায়না। ঐ সময় টা খুব বেশিই ভাল যায়। সুখে থাকলে শুন্যতা বোঝা যাবেনা, এটাই স্বাভাবিক :D কিন্তু যখন থাকেনা, যখন খুজে পাওয়া যায়না, যখন হাতড়িয়ে না থাকা শুন্যতার গভীরতা মাপতে যাই, তখন বোঝা যায় আসলে থাকা এবং না থাকার পার্থক্য টা কোথায় । নিজেকে তখন মহেশ গল্পের ঘাসবিহীন গরুর মত লাগে :D

প্লেটো বলেছেন-"প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে" । সম্ভবত উনিও এক ই জিনিস ফীল করতেন , নাহলে এই বানী দেওয়ার কথা না :D তবে পরশে থাকাকালীন এর প্রভাব টা পরেনা নিজের উপর, প্রভাব টা ভালমতো তখন ই পরে যখন শুন্যতা চলে আসে কিছুটা । তখন লিখতে ইচ্ছা করে । হাজার হাজার লাইন লিখতে ইচ্ছা করে, শত শত কাহীনি মাথায় ঘুরপাক খায় :D মাইলের পর মাইল দৌড়াতে ইচ্ছা করে :D শুধু একটা জিনিসের অভাবে ,শুধু একজন মানুষের অনুভূতি ।

প্রেম করে মানুষ যত না কবিতা লিখেছে, তার চেয়েও বেশি লিখেছে বিরহে :D জিনিসটা এভাবেই চলে আসে। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। এটা কোন এক মনীষীর উক্তি । যখন বের হয়ে আসে তখন বোঝা না গেলেও, বোঝা যায় যখন শূন্যতা চলে আসে ।

তবে 'ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে'
-- জন হে

আশার বানীগুলোর মধ্যে এটাই সর্বোত্তম । জোয়ার আবার আসবে । অলিন্দে রক্ত সঞ্চালন আবার স্বাভাবিক হবে ,আবার ও কীবোর্ড এ ঝড় উঠবে, আশা রাখতে দোষের কিছু নাই....
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ দুপুর ১২:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×