somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে টাকা ইনকাম! সহজ নাকি কঠিন?

১২ ই আগস্ট, ২০২২ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছাত্রের বাবা তার ছেলেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবার জন্য আমাদের কোচিং সেন্টারে আসলেন। তিনি কথায় কথায় জানতে চাইলেন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ কি না। আমার বন্ধু ঠাস করে উত্তর দিয়ে বসলো একদম সহজ।



সে বিবিএ ভর্তি পরীক্ষায় ২য় স্থান অধীকার করেছে। ঐ বছর মোট ৪,৫০০+ পরীক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদে পরীক্ষা দিয়েছিলো।

কোন একটা কাজ সহজ কি কঠিন, সেটা নির্ভর করে কে করছে তার উপরে, তার জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদির উপরে।

আমাদের দেশে সহজে টাকা ইনকামের প্রতি মানুষের একটা বিশাল লোভ লক্ষ্য করা যায়। এমন আর কোন দেশে আছে কিনা জানি না; তবে এতটুকু বলতে পারি যে আমরা পুরা জাতিগত ভাবেই সহজ টাকার প্রতি প্রচন্ড আকৃষ্ট।

ডেসটিনি বলেন আর ডুল্যান্সার বলেন, এমন প্রতিষ্ঠান আমাদের যেমন বারে বারে টাকার লোভ দিয়ে পথে বসাচ্ছে, মানুষ তেমন কিছু না বুঝেই স্টকে ইনভেষ্ট করেও ধরা খাচ্ছে।

হাল আমলে এগুলির সাথে যোগ হয়েছে অনলাইনে টাকা ইনকাম। যারা ট্রেনিং দিচ্ছে, তাদের কথা শুনলে মনে হয় কম্পিউটারের এখানে ওখানে কয়েকটা ক্লিক করলেই টাকা আর টাকা!

---------------------

গত কয়েকদিন আগে একটা এ্যাফিলিয়েট সাইট তৈরী করে ৩দিনের মধ্যে সেটাকে প্রফিটেবল একটা জায়গায় নিয়ে এসেছি! একলা খাটাখাটনি করে খুব বেশী আগানো যাবে না; মাসে হয়ত হাজার দুয়েক রিয়াল আসবে। এর জন্য আমাকে প্রতিদিন প্রায় ২-৩ ঘন্টা সময় এর পিছনে ব্যায় করতে হবে।

---------------------

এই জিনিষ দেখে আমারই এক কলিগ আমাকে জিজ্ঞাসা করতেছে, তাহলে তুমি চাকরী ছেড়ে দিয়ে কেন এটার পিছনে পুরা সময় দাও না?

এই প্রশ্নের উত্তর বেশ কঠিন। আমার স্যালারী এই এ্যাফিলিয়েট মার্কেটিং সাইটের থেকে কয়েকগুন। আমার পক্ষে হঠাৎই চাকরীর স্ট্যাবল ইনকাম ছেড়ে এদিকে পা বাড়ানো সহজ নয়। বেশ সাহস লাগে। আগে যখন একলা ছিলাম, তখন দু-চারদিন মুড়ি খেয়ে কাটিয়ে দিতে পেরেছি। কিন্তু ছেলে-মেয়ে-বউয়ের মুখে মুড়ি গোঁজার মত সাহস আমার নাই।

তাছাড়া একটা বড় টিম লাগবে এটা চালাতে, সেটার করবার মত ইনভেষ্টমেন্টও আমার নাই। (এ বিষয়ে নিচে একটু বিস্তারিত লিখেছি)।

---------------------

আমি যা করেছি, একটা ডোমেইন কিনেছি, হোস্টিং কিনেছি, একটা থীম ও প্লাগইন কিনেছি, একটা সাইট তৈরী করেছি, ফেসবুকে ও স্নাপশটে বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপনের জন্য ভিডিও তৈরী করেছি। মুটামুটি সব মিলিয়ে ক্যাশ খরচ করেছি প্রায় ২০০ রিয়ালের মত। গত সাতদিনের রেফারেল রেভিনিউ এখন পর্যন্ত ২০৭ রিয়ালের মত আছে। অর্থাৎ আমি লাভে ঢুকে গেছি!

---------------------

আসলেই কি তাই? না, আসলে তাই নয়। আমি যদি আগামী কয়েকদিন সাইটে কোন রকম সময় না দিয়ে, বিজ্ঞাপন না খরচ করে ২,০০০+ ইনকাম করতে পারি, তাহলে হয়ত লাভের কাছাকাছি থাকবো। তার নিচে যে কোনটাই আসলে লাভ নয়।

--------------------

আপনি ওয়েব সাইট বিল্ডিং এর কিছু জানেন না, এ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু জানেন না; এখন বলেন আপনি কি এত কম খরচে এত দ্রুত কিছু টাকা ইনকাম করতে পারবেন? না, পারবেন না।

আমি এইযে এগুলি করেছি (ওয়েব ডিজাইন ও বিজ্ঞাপনের ভিডিও বানানো), এগুলি আমার গত প্রায় ২০ বছরের অভিজ্ঞতার ফল। আমার বিবিএর মার্কেটিং বই থেকে শুরু করে ফাইন্যান্সের বই, ঢাকার রাস্তায় রাস্তায় হেঁটে ব্যবসা সম্পর্ক উপলব্ধ জ্ঞান, ওয়েব ডিজাইন শেখা ইত্যাদি ইত্যাদি সব কিছু আসলে এই ২০০ রিয়ালের সাথে বাড়তি ইনভেষ্টমেন্ট।

-------------------

আবার শুরুর কথায় আসি; অনলাইনে ইনকাম কি সহজ বিষয়? উত্তর, মোটেও না।

-------------------

ইলন মাস্কের প্রচুর টাকা। তারপরও কি ইলন মাস্ক আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে? সহজ কাজের জন্য কাড়ি কাড়ি টাকা দিবে? না, আপনি নিজেই দিবেন না, আর ইলন মাস্ক!

আমাদের একটা কথা খুব ভালো করে বোঝা উচিৎ, অনলাইনে মার্কেট বেশী কম্পিটিটিভ এবং এখানে বাস্তব জগতের থেকে সব কিছু একটু বেশীই কঠিন।

------------------

বাংলাদেশের বিভিন্ন রাস্তায় খুব ভোরে কিছু দিনমজুর বসে থাকেন, আপনি তাদের ওখান থেকে ভাড়া করতে পারেন। এখন ধরেন এক এলাকার দিনমজুররা সবাই মিলে জোট বাধলেন যে তারা কোন ভাবেই ২,০০০ টাকার নিচে কাজে যাবেন না, আপনি কিন্তু কিছুটা বাধ্য হবেন ২,০০০ টাকা বা তার বেশী দিয়েই দিনমজুর ভাড়া করতে।

অনলাইনে এই জোট বাঁধার সুযোগ খুবই কম! বরং আপনি যে কাজের জন্য ১০০ ডলার বিল হওয়া উচিৎ তা ১০ ডলার বললে আর একজন ৯.৯৯ ডলারে বলে বসবে তো অন্যজন ৮ ডলার বলে বসবে।

তছাড়া যে টাকা দিবে না কেন, সে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা দিবে না। দিবে তার নিজের কষ্টার্জিত টাকা। তাই সেও কিন্তু কাজ বুঝেই টাকা দিবে।

------------------

সোজা সাপ্টা কথায়, আপনাকে আগে কাজ জানতে হবে, তারপর সেই কাজকে প্রতিষ্ঠিত করে অন্যের পকেট থেকে টাকা বের করতে হবে।

-----------------

যারাই অনলাইনে ইনকামের পথ খুঁজেন, তাদের তাই হতে হবে চরম মাত্রায় স্কিলফুল। একটা সময় গিয়ে প্রয়োজন পড়বে বড় একটা টিমের। সেই টিম চালাতে না পারলে আপনার একার স্কিল দিয়ে আপনি নৌকাই চালাতে পারবেন, বড় কার্গো জাহাজ নয়।

--------------

আপনিই হিসাব করুন, অনলাইনে ইনকাম কি সহজ?

ছবিঃ Unsplash
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২২ রাত ৩:১৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

কী জানি আর কী জানি না

লিখেছেন আবু সিদ, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:০১

এক

কী জানি আর কী জানি না তা আমরা অনেক সময় ভাবতে বা বুঝতে পারি না। অবশ্য বেশিরভাগ সময় আমরা আমাদের জানা/অজানাকে যাচাই করি না। আবার এমন সময় আসে যখন আমরা... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×