somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেজন্মাই অন্যকে বেজন্মা বলে গালি দেয়!

০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথাও পড়েছিলাম, গরীব এক সময় ধনী হতে পারে, কিন্তু ছোটলোক কখনও ভদ্র হয় না! একবার এক ভদ্রলোককে দেখেছিলাম একজনের চাকরী খেয়ে দিতে। যার চাকরী গিয়েছিলো, সে একজন রিক্সাওয়ালাকে বাস্টার্ড বলে গালি দিয়েছিলো।



ভদ্রলোকের কথা হচ্ছে শুধুমাত্র এবং শুধুমাত্রই যে লোক নিজে বাস্টার্ড বা বেজন্মা, সে অন্যকে এটা বলে গালি দেয়। আর কেউ না! আর তিনি চান না যে তার প্রতিষ্ঠানে কোন বেজন্মা কাজ করুক!

পাশ থেকে একজন একটু কু কু করে বললেন, আপনিতো ধর্ম বিদ্বেষী, সেখানে তো জন্মপরিচয়হীনদের অন্য ভাবে দেখা হয়। আপনি কি বলছেন ধর্মের লোকেরাও কি সব বেজন্মা? তিনি বললেন কোন ধর্মে কাউকেই এটা বলে গালি দেওয়া হয় না। কারণ ধর্মের লোকেরাও জানে যে কারও জন্মপরিচয় না থাকলে সেটা তার দোষ না।

ভদ্রলোকের এই কথাটা আমার মধ্যে একটা বড় পরিবর্তন এনেছে। এখন আমি খুব খেয়াল করে লক্ষ্য করি যারা কথায় কথায় গালি দেয়, ট্যাগ লাগায় এমন সব মানুষদের। এরা নিজেরা কখনও সুখি না। এরা ছোটলোক, এদের যত ভদ্র পরিবেশেই রাখেন না কেন, নোংরামী এদের রক্তের মধ্যে মিশে আছে। এবং সর্বপরি, এরা নিজেরাই অন্যকে যা বলে তাই!

আমি বহু নাস্তিকের সাথে মিশেছি, বহু ধর্ম বিদ্বেষীর সাথে মিশেছি। পক্ষান্তরে আমি প্রচন্ড ধার্মিক লোকের সাথে প্রায় সব সময় ওঠাবসা করি। আমি দুই প্রান্তের লোক গুলির মধ্যে একটা জিনিষ কমন পেয়েছি, ভদ্রতা।

কিন্তু আমি এমন মানুষ প্রচুর দেখেছি, যারা ধর্মিক এবং অভদ্র; আবার ধর্ম বিদ্বেষী এবং অভদ্র। বিশ্বাস করেন, এরা কেউই আমাদের জন্য ভালো না।

আমি কখনও "কুকুর হইতে সাবধান" লেখা বাড়িতে ঢুকিনি! পোষ্টটা আমি যখন লিখি, তখন টানা কয়েকদিন দেখেছিলাম একজন ব্লগার তার ব্লগের শুরুতেই কাকে কাকে যেন গালিটালি দিয়ে পোষ্ট লিখতেন। এটা দেখে আমি তার পোষ্টে ঢুকতাম না, রুচিতে বাঁধতো। ঐ লোক একটু থেমেছিলেন আমার পোষ্টের পরে; আবার দেখলাম পোষ্টের ভিতরে শুরু করেছেন।

সামুর ফেসবুক গ্রুপে Mohiuddin Mohammad Zunaid একটা পোষ্ট করেছেন; লিখেছেনঃ গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, হয় মন সুন্দর হলে। টাকাপয়সা থাকলেই কেউ বড়লোক হয় না, হয় হৃদয় বড় হলে। অনেক ডিগ্রি থাকলেই কেউ শিক্ষিত হয় না, হয় যখন সে আচরণে ফুটিয়ে তুলতে পারে। কথাটা মনে ধরেছে। খুবই সত্য কথা বলেছেন তিনি।

ব্লগার সোনাগাজী সেদিন তার সমস্যা দেখা দিলে, সমাধান বের করতে হয়! পোষ্টে একটি কুকুরকে কিভাবে রাগিয়ে দিতে হয়, কিন্তু অন্য কউ টের পায় না এমন একটা বিষয় তিনি জানেন এমন লিখেছিলেন। আমি সেটা মানি। আপনি কোন জিনিষকে বা কোন মানুষকে খেয়াল করলে এমন অনেক কিছু পাবেন।

আমি মাঝে তেমন একটা কাজ করেছি; কাজ না; আকাজ! আমি একজন ব্লগারের মেজাজ ট্রিগার করার একটা পন্থা পেয়েছি। সেটা কয়েকদিন আগে ট্রিগারও করেছি টেষ্টের জন্য। কাজ হয়েছে। তবে আসলে হয়েছে আকাজ। তার মুখ থেকে গালির ঘুঝুরি বের হচ্ছে! উনার সাথে সামনা সামনি দেখা করে ক্ষমা চেয়ে নিবো ভাবছি :-)

যাই হোক, মূল কথায় ফিরে এসে পোষ্ট শেষ করি। ভদ্রতা আমার দৃষ্টিতে একটা বড় গিফট। এই গিফট সবাই পায় না। :( কুকুরের লেজে তারাবাজি বাঁধা ছেলেটাও এক সময় তার অপরাধ বুঝতে পারে। কিন্তু যাদের গালাগালি দেওয়া অভ্যাস, তারা কখনও নিজের অপরাধ বুঝে না। আর সেই না বোঝাই তাদের সকল সময়ের জন্য ছোটলোক করে রাখে!

Photo by Ivan Diaz on Unsplash
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×