somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে পাগল বর্তমান প্রজন্ম

১৬ ই মে, ২০২৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘দিল্লিকা লাড্ডু জো খায়া ও পস্তায়া জো নেহি খায়া ও ভি পস্তায়া’

পস্তাতে যেহেতু হবেই তাই সবাই খেয়ে কান্নাকাটি করুক কি বলেন? আসুন বিয়ের ভাবনা নিয়ে নিয়ে বর্তমান বিশ্বে এবং আমাদের দেশে কি চলছে তা নিয়ে আলোচনা করি।

বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেও বিয়ের প্রথা/নিয়ম/চাহিদা সব কিছুই পাল্টাচ্ছে।

কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বহুবিবাহে প্রচন্ড রকমের আগ্রহ দেখাচ্ছে। ধর্ম একটা প্রজন্মকে অনুপ্রনিত করে। ইসলামে ধর্মে ৪ বিয়ে পযন্ত যায়েজ আছে বলে তারা এটা করতে খুবই আগ্রহী। কিন্তু কি কি সর্ত পুরন করে এই ৪ বিয়ে করতে পারবে সেটা নিয়ে খুব একটা আগ্রহী না।

আসুন বহু বিবাহে আগ্রহী করতে আগেকার দিনের বিজ্ঞ আলেমরা কি বলেছেন।

এক স্ত্রীতে বিশ্বাসী পুরুষদের সম্পর্কে কিছু কথাঃ ‼️❗
দার্শনিক ইবনে সিনা বলেন- এক স্ত্রী বিশিষ্ট পুরুষদের দেহ মন অসুস্থ থাকে। উঠতি যুবক হওয়া সত্ত্বেও তাদেরকে বার্ধক্য পেয়ে বসে। হরহামেশা গিরায় গিরায় ব্যথা, হাঁটু ও মেরুদণ্ডের সমস্যার অভিযোগ করে। মনের প্রফুল্লতা বিদায় নেয়। সর্বদা বন্ধুদের কাছে হা হুতাশ, অসহায় মনোভাব ও নেতিয়ে পড়ার অভিযোগ করে ফিরে।
⚫️কাজী ইবনে মাসউদ বলেন- এক স্ত্রীর স্বামী মানুষের মাঝে বিচারের ফায়সালা দেওয়ার মত উচ্চ ও সূক্ষ্ম মানুষিকতার অধিকারী হয় না
⚫️ ইবনে হাইয়্যান আত্বাওহিদী বলেন- আমি একদল এমন সুপুরুষদের কথা জানি, যারা এক স্ত্রীতে বিশ্বাসীদের সাথে বৈঠকে বসতেন না। তারা এমন লোকদেরকে আধাপুরুষ ও নগণ্য মনে করতেন।
⚫️ ইতিহাসবেত্তা ইবনে খালদুন বলেন - ফেতনা ফাসাদে জর্জরিত জাতিদের সমস্যাগুলো যখন আমি পর্যবেক্ষক করলাম, দেখলাম- তাদের অনুন্নত চিন্তা ও দুর্বল মনোবৃত্তির পিছনে তাদের এক স্ত্রীতে অভ্যস্ত হওয়ার সমস্যা-ই প্রধান।
⚫️ আবেদ ইবনে মাইসার বলেন- যার মাত্র এক স্ত্রী, তার ইবাদত যথাযথভাবে আদায় হয় না।
⚫️ খলিফা হারুনুর রশিদের ছেলে খলিফা মামুনকে বলা হলো- বসরায় কতেক গোত্র রয়েছে, যেখানকার পুরুষরা এক স্ত্রীতে বিশ্বাসী। মামুন বললেন- তারা পৌরুষে কামেল নয়। প্রকৃত পুরুষদের একাধিক স্ত্রী থাকে। তারা স্বভাবজাত পৌরষের বিরুদ্ধে এমনকি তারা নবীর সুন্নাহ বিরোধীও।
⚫️ ইউনুছ বিন মুজানীকে বলা হলো- ইহুদী খৃষ্টানরা কেন একাধিক স্ত্রীকে অস্বীকার করে? তিনি বললেন- তারা হলো এমন জাতি - (وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ... আর তাদের উপর আরোপ করা হল লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকল।...) -সূরা বাকারাহ: ৬১
⚫️ আবু মারুফ কারখীকে বলা হলো- দুনিয়া ত্যাগীদের ব্যাপারে আপনার মতামত কি? যারা এক স্ত্রীকেই যথেষ্ট মনে করে। তিনি বললেন- আর কি! এরা পাগলের দল! দুনিয়া বিমূখতায় তারা নিজেরা এমন স্তরে পৌঁছে গেছে মনে করে, যেখানে একাধিক স্ত্রীর অধিকারী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম মত মনীষীরাও পৌঁছাতে পারেনি!
⚫️ ইবনে ফাইয়্যাদকে এক স্ত্রীতে বিশ্বাসী পুরুষদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন- তারা পানাহার করে, শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে ঠিক, কিন্তু তারা মৃত।
⚫️ ইবনে ইসহাক যখন নিশাপুরের গভর্নর হলেন, তখন তিনি এক স্ত্রীর স্বামীদের রাষ্ট্রীয় অনুদান বন্ধের নির্দেশ দিলেন। তারা অভিযোগ করে বলল- আপনি এমনটা কেন করলেন? তিনি বললেন- এসব আল্লাহর মাল, অকর্মণ্য বেকুবদেরকে এসব দেওয়া হয় না।
⚫️ ইবনে আতাউল্লাহ এক স্ত্রীওয়ালা পুরুষদের ব্যাপারে বলেন- যারা বড়দের (নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীগণ) সুন্নাহের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না, আমরা তাদেরকে নগণ্য ও পুছকে মনে করি।
⚫️ আল্লামা ত্বকিউদ্দীন মুজানী যখন সমরকন্দের "ফকীহ " পদে অধিষ্ঠিত হলেন, তখন লোকেরা তাঁকে এক স্ত্রী বিশিষ্ট পুরুষদের ব্যাপারে জিজ্ঞাসা করল। তিনি বললেন- তারাও কি মুসলমান! (তিনি তাদের ঈমানের পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেন) তখন তিনি তাদেরকে নসীহাহ করে পরামর্শ দিলেন। দেখা গেল একমাসও পার হয়নি এরই মাঝে প্রায় তিন হাজার পুরুষ তাদের মাসনা সেরে ফেলল! পরিস্থিতি এক পর্যায়ে এমন দাঁড়ালো যে- অত্রাঞ্চলে কোন কুমারী, অকুমারী, বিধবা আর অবশিষ্ট রইল না। (সুবহান আল্লাহ)
⚫️ ইমাম হোসরী বলেন- আল্লাহ যখন বিবাহ নীতির কথা আলোচনা করেছেন, তখন মাসনা দিয়ে শুরু করেছেন- ওয়াহিদা দিয়ে শুরু করেননি বরং ওয়াহিদার স্বামীদেরকে " খিফতুম " শব্দ দ্বারা ভীতুদের তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের অসম্পূর্ণতার জানান দিয়েছে৷
শর্ত দুইটি ধন সম্পাদ থাকা এবং যৌবন থাকা।

https://www.facebook.com/groups/471191808128019
মাসনা ,সুলাসা ,রুবাইয়া (দ্বিতীয়, তৃতীয় , চতুর্থ )পাত্র/পাত্রী সন্ধান গ্রুপ
১২হাজার ফলোয়ার ওয়ালা ফেসবুক গ্রুপ। ফেসবুকে বহুবিবাহর উপরেও বেশ কিছু পেজ আছে তাদের ৭৪ হাজার পযন্ত অনুসারীও দেখেছি।

আমাদের দেশের ওয়াজবাজেরাও বিভিন্ন মাহফিলে ৪ বিয়ের পক্ষে কথা বলে। এমনকি এর বিরোধিতা করলে ইমান থাকবেনা এমনটাও বলে।

সৃস্টিকর্তা বিয়ের কথা শুরুই করেছেন ২ টা থেকে, মহিলার সংখ্যা বেড়ে যাচ্ছে তাই সমাধান হইলো ২ বিয়ে।


মা বোনেরা বয়ানটি ভুলেও মিস করবেন না। আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়? করিয়ে দিন :)


বহু বিবাহ করার কারণে কটু মন্তব্য করেন লুচ্চা বলে গালি দেয় তার কি ঈমান থাকবে। শাইখ মতিউর রহমান মাদানী
ইসলামের বহু বিবাহ সম্পর্কে মন্তব্য করলে ঈমান থাকবে না।

বর্তমানে এই ওয়াজবাজ শ্রেনী মানুষের কাছে আর্কষনীয় বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা শুরু করেছে। তাদের বক্তব্যে অনেকেই বিভ্রান্ত হবে।

সমাজে যৌতুক একটা খুবই খারাপ প্রথা, বিয়ের পরে স্ত্রীর বাড়ীর সম্পত্তির জন্য অত্যাচার অনেক বড় একটা সমস্যা। কিন্তু এটা নিয়ে খুবই কম আলোচনা ওয়াজে, মসজিদে হয়।

বেশি দেনমহর নিয়ে ব্যবসাও শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। নারীকে তার দেনমোহর বিয়ের সময় পরিশোধের উপরে জোর দেওয়া হয় না কিন্তু বিয়ের প্রচারনা অনেকেই করে।

বিদ্র:- এই বিয়ের ব্লগ লিখতে গিয়ে আমিও ফেসবুকে ( মাসনা ,সুলাসা ,রুবাইয়া) গ্রুপে জয়েন করেছি B-)) শারমিন দেখলে খবরই আছে... :((

সর্বপরি বলতে চাই। বিয়ে হউক দুজন মানুষের ভালোবাসার সম্পর্ক। মানুষের জীবনে বিয়ে, সংসার, সন্তান জীবনের পূর্নতা এনে দেয়।

দুজন মানুষ এক সাথে থাকতে হলে পারস্পারিক ভালোবাসা, সন্মান, সহানুভুতি থাকলে সংসারে সুখ আসতে বাধ্য।

wish all of us will life to the lees.

জীবনকে উপভোগ করুন একটা গানের মতন। প্রতিটা লাইন, প্রতিটা মেলোডি উপভোগ করুন জীবনের। B-)










সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৩ বিকাল ৩:০৫
৩৬টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×