somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা শহরের যানযট কমানোর জন্য কিছু পদক্ষেপ

১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্ঘটনা দুর্ঘটানই। duকারন তো অনেক। কিন্তু সমস্যা হোল এই কারন গুলোর প্রতিকারের কোন যথাযত পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমাদের দেশে । সড়ক দুর্ঘটনা সারা পৃথিবীব্যাপি উন্নত অনুন্নত সব দেশেই হচ্ছে ও হবে। কিন্তু এই দুর্ঘটনা যদি অদক্ষতা, অনিয়ম, শৃঙ্খলা ভংগের কারনে হয়, সেটাই প্রতিরোধ করার জন্য চেষ্টা চালানো দরকার।
ঢাকা শহরের যানজটের কথা দিয়েই আরাম্ভ করি। আমরা সবাই জানি – শহরের রাস্তার তুলনায় গাড়ী সংখ্যা বেশী। কিন্তু এই বেশী গাড়ীগুল রাস্তার নিয়ম মেনে চললে অহেতুক যানযট হবে না। গাড়ী গুল নিয়ম মেনে চলার জন্য সিগনাল বাতি আছে, আছে ট্রাফিক পুলিশ। অথচ ট্রাফিক পুলিশের সামনে দিয়ে সিগনাল অমান্য করে গাড়ী যাচ্ছে, রাস্তার মাঝে বাস থামিয়ে যাত্রী উঠানো নামানো হচ্ছ, লেন না মেনে গাড়ী চালিয়ে যাচ্ছে, যত্রতত্র গাড়ী পার্ক করছে। ট্রাফিক পুলিশ তা নির্বিকার ভাবে চেয়ে দেখছে। কিছুই যেন তার করার নাই। কেন এই উদাসিনতা? বিশ্লেষন করলে এই দাঁড়ায় , হয় ট্রাফিক পুলিশ ট্রাফিক আইন সম্পর্কে যথাযত ভাবে ওয়াকিহাল না, অথবা তার কাজ করার ক্ষমতা র সিমাবদ্ধতা আছে অথবা তার উপরের কর্মকর্তাদের দক্ষ নজরদারীর অভাব আছে । এই কাজগুল করার জান্য তো আর বিদেশী বিশেষজ্ঞ দের প্রয়োজন পরার কথা না। জনবল তো আমাদের দেশে কম নাই। প্রধান রাস্তার প্রায় মোড়েই ট্রাফিক পুলিশ থাকে। সিগনাল বাতিগুলোও অনেক মোড়ে সচল । শুধু দরকার নিয়ন্ত্রন ও আইনের প্রয়োগ। এই দুটা কাজ দক্ষতার সাথে করতে পারলে রাস্তায় চলার জটিলতা অনেকটাই নিয়ন্ত্রনে আনা সম্ভব বলে মনে করি। এর জন্য দরকার মানসিকতা ও দক্ষতা। আসুন, প্রথম ধাপে এই দুটা জিনিসকে কি ভাবে কাজে লাগানো যায়, সেই চেষ্টা করার জন্য যথাযত পদক্ষেপ নেওয়ার ব্যাবস্থা করা উচিৎ।

ঢাকা শহরের যানযট কমানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিৎ। এর জন্য নুতন কোন বাজেটের প্রয়োজন নাই। অবকাঠামো যা আছে তাই যথেষ্ট বলে মনে করি। শুধু দরকার যার যার জায়গা থেকে তার কাজটুকু সুষ্ঠ ভাবে করা।
খুব সাধারন প্রস্তাব গুলো হ্ল ঃ-
১। রাস্তায় চলাচল এর জন্য যে নিয়ম কানুন আছে তা ট্রাফিক পুলিশ ভাইদের অবশ্যই সঠিক ভাবে জেনে রাখা।
২। রাস্তায় চলাচল কারি যানবাহন যদি সেই নিয়ম না মানে, তার বিরুদ্ধে যেন তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।
৩। পুলিশের এই কাজে যেন ক্ষমতাবান সংগঠন বা ব্যাক্তিরা তাদের ক্ষমতা দিয়ে নিয়মকে যেন অনিয়মে পরিচালিত করতে বাধ্য না করে।
৪। জনসাধারনকে ও ড্রাইভারদের রাস্তায় চলার নিয়ম কানুন সম্মন্ধে অবহিত করা ও তা মেনে চলার জন্য বাধ্য করা।

এই কাজ গুলো যদি যার যার জায়গা থেকে সুষ্ঠভাবে করা যায়, তাতেই রাস্তায় অনেকটা শৃঙ্গলা ফিরে আসবে বলে আশা করি।

শুনতে খারাপ লাগলেও এটা সত্য যে, রাস্তায় চলাচলের জন্য যে নিয়মকানুন আছে এবং তা মানা উচিৎ, সে শিক্ষা আমরা আমাদের সন্তানদের ঘরে বা স্কুলে কোথাও দেই না। রাস্তায় নেমে ,আইন প্রয়োগ কারিদের কাছ থেকেও পায় না। যার ফল এই উচ্ছৃঙ্গলতা।

সবার কাছে অনুরোধ রইলো, আপনারা যারা সংশ্লিষ্ঠ কতৃপক্ষের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারেন, উপরের প্রস্তাবগুলো হয়তো তেমন ভারি প্রস্তাব না, তবু এ গুলো ই সঠিক ভাবে পালন করানোর জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করতে পারেন। এই সাধারন কাজ গুলো যদি যার যার যায়গা থেকে সুষ্ঠ ভাবে করতে পারে , তাতেই রাস্তার চেহারা অনেকটাই বদলে যাবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×