আজকের প্রথম আলোর খবর - " যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে। একই সঙ্গে অবৈধ লাইসেন্সধারী চালকদের চিহ্নিত করে তাঁদের গাড়ি চলাচল থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো সরকারের তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। তবে রাতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে জানান, কমিটির বৈঠকে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ লাইসেন্সধারী চালকদের নিয়ে কোনো আলোচনা হয়নি "। তার মানে তথ্য অধিদপ্তর ও যোগাযোগমন্ত্রীর বক্তব্য বিপরিত ধর্মী। এর কারন কি ? এটা তো সাধারন জ্ঞানের কথা, ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ লাইসেন্স নিয়ে গাড়ী চালানো কখনই কোন সভ্য জগতে গ্রহন যোগ্য নয়। আইনত দন্ডনীয়। এর জন্য মত পার্থক্য হওয়ার তো কোন কারন থাকার কথা নয় !!!!!!!!!!!!!!!কয়েক দিন আগে খবর ছাপালো - "চিটাগাং এ লাইসেন্স বিহিন ক্লিনিক ও সনদ বিহিন ডাক্তাররা চিকিৎসাহ সেবা দিয়ে চলেছে " । কেমন করে চালাতে পারে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রশাসনিক লোকবলের সামনে ????? কেমন করে বদলাবে এই ধারাবাহিকতা ? কেন আইনগত ব্যাবস্থা নিতে পারে না কোন মন্ত্রণালয়ই ? কোথায় দুর্বলতা ? কাদের স্বার্থে এই দুর্বলতা ? আশা করবো - নিয়ম নিতি মানার মানসিকতা সবার মাঝেই প্রতিষ্ঠিত হউক।
অবৈধ লাইসেন্স নিয়ে তথ্য বিবরণী ও মন্ত্রীর ভিন্ন কথা - প্রথম আলো
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।