আজকের সকালের খবর। একই প্রশ্ন করেই যেতে হচ্ছে - সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে? ঢাকা শহরের ভিতরে নিশ্চয় অতি দ্রুত গাড়ী চালানো সম্ভব নয়। তা হলে ধীড় গতিতে গাড়ী চালিয়েই এই দুর্ঘটনা গুল ঘটছে। কেন ঘটছে , তা কি খতিয়ে দেখা হচ্ছে ? রাস্তায় ট্রাফিক পুলিশ আছে, রাস্তায় সঠিক পথে চলার জন্য লেন করে দেওয়া আছে, সিগনাল বাতি আছে - তারপর ও দুর্ঘটনা !!!!! বেপরোয়া ভাবে গাড়ী চালাচ্ছে, রাস্তার মাঝখানে যত্রতত্র ভাবে বাস থামিয়ে লোক উঠা নামানো করাচ্ছে, বেসামাল ভাবে মটর সাইকেল চালাচ্ছে, লেনকে কোন নির্দেশ বলেই না মানা -, এই চলছে। আর যারা এই অনিয়ম কারিদের নিয়মের মাঝে আনতে রাস্তায় নিয়োজিত, তাদের চরম উদাসিনতা। তা হলে গলদ কোথায় ? বিশৃংখলতাই প্রধান কারন। জনগন কেউ আইন মানছেন না, আর যারা নিয়ম কানুন মানানোর দায়ীত্বে নিয়োজিত, তারা তা পালন করতে ব্যার্থ। এর ফল ভোগ করতেই হবে এবং হচ্ছেও তাই। কেন আইন মানাতে পারে না ট্রাফিক পুলিশরা ? কোথায় দুর্বলতা ? এর জন্য তো নুতন বাজেটের প্রয়োজন নাই, বিদেশ থেকে এক্সপার্ট আনার প্রয়োজন নাই - শুধু প্রয়োজন সুষ্ঠভাবে পরিচালনা করা। সেটারই চরম গাফলতি- যার খেসারত জীবন দিয়ে শোধ করতে হচ্ছে মানুষকে !!!!!!!!!!!!!
সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ হারালেন সাংবাদিক দীনেশ দাস।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।