somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সত্যিই সমঝোতা হলে তহবিল স্থানান্তরে দোষ নেই'- বন্ধু ইউনুস সম্পর্কে অর্থমন্ত্রী মুহিত।

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তহবিল স্থানান্তর' নিয়ে নরওয়ের সঙ্গে মুহাম্মদ ইউনূসের 'সত্যিই সমঝোতা হয়ে থাকলে' স্থানান্তরে দোষের কিছু দেখেন না অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, "গ্রামীণ ব্যাংক ইতিমধ্যেই তাদের ভাষ্য (ব্যখ্যা) দিয়েছেন। তারা দাবি করেছে, নরওয়ে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে অনেক আগেই আন্ডারস্ট্যান্ডিং (সমঝোতা) হয়ে গেছে।

"যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে আমি তো এর মধ্যে দোষের কিছু দেখি না।"

১০ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে শনিবার জাতীয় যাদুঘর মিলনায়তনে জাতীয় উন্নয়ন সমন্বয় ফাইন্ডেশন আয়োজিত 'কৃষি খাতের ভর্তুকি সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক আলোচনা সভায় যোগ দেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠান শেষে মিলনায়তন থেকে বের হওয়ার সময় এক সাংবাদিক অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, "দারিদ্র্য দূর করার জন্য টাকা এনে গ্রামীণ ব্যাংক অন্য প্রতিষ্ঠানের তহবিলে স্থানান্তর করেছে বলে অভিযোগ উঠেছে- এ ব্যাপারে আপনার মন্তব্য কী?" অর্থমন্ত্রী প্রথমে এ প্রশ্নের কোনো উত্তর দেননি।

সাংবাদিকদের পীড়াপীড়িতে পরে অর্থমন্ত্রী বলেন, "গ্রামীণ ব্যাংক দাবি করেছে বিষয়টির মিটমাট হয়ে গেছে। ওদের (গ্রামীণ ব্যাংক) ভাষ্য আজ পত্রিকায় দেখেছেন। তারা দাবি করেছে নরওয়ে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে অনেক আগেই আান্ডারস্ট্যান্ডিং (সমঝোতা) হয়ে গেছে। পরস্পরের (দুপক্ষের) সমঝোতার ভিত্তিতেই অর্থ স্থানান্তর হয়েছে। যদি সত্যিই তাই হয়ে থাকে তাহলে আমি তো এর মধ্যে দোষের কিছু দেখি না।'

নরওয়েসহ ইউরোপের কয়েকটি দেশ থেকে সাহায্য হিসেবে পাওয়া ১০ কোটি ডলার গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ নামের আরেক প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে বলে মঙ্গলবার নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে (এনআরকে) প্রচারিত এক প্রামাণ্যচিত্রে অভিযোগ তোলা হয়। 'ক্ষুদ্রঋণের ফাঁদে' (কট ইন মাইক্রো-ডেব্ট) নামের ওই প্রামাণ্যচিত্রটির নির্মাতা টম হাইনম্যান নামে এক ড্যানিশ সাংবাদিক।

এরপর বৃহস্পতিবার বিবিসি প্রকাশিত এক খবরে জানানো হয়, এই 'তহবিল স্থানান্তরের' বিষয়টি নরওয়ে তদন্ত করছে।

ইউনূসের বিরুদ্ধে অর্থের অপব্যবহার বা তার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার মতো কোনো অভিযোগ তিনি করেনি বলে বিবিসিকে জানান টম।

শুক্রবার এক বিবৃতিতে 'তহবিল স্থানান্তরের' অভিযোগ বিষয়ক খবর ভিত্তিহীন বলে দাবি করা হয় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে।

১৯৭৬ সালে গবেষণা কার্যক্রম হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন মুহাম্মদ ইউনূস। তিনি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ১৯৮৩ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক।



সূত্র: বিডি নিউজ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×