somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকদিন পরে পরেই Adobe Flash Player -এর নতুন আপডেট প্রকাশ করা এবং তা পুনরায় ইনষ্টল করার প্রয়োজনীয়তাটা কি?

০২ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ পিসিতে ঢুকেই দেখতে পেলাম- Adobe Flash Player -এর নতুন আপডেট ডাউনলোড করবো কী না , সে বিষয়ে 'প্রম্পট করে মেসেজ' ! এ নিয়ে বেশ কয়েকবার হলো, এ রকম মেসেজ পেয়ে Adobe Flash Player -এর নতুন আপডেট ভার্সন ডাউনলোড করেছি এবং তা যথারীতি Install করেছি। কিন্তু তাতে করে কোনবারই Adobe Flash Player -এর নতুন আপডেট ভার্সনে তেমন কোন গুণগত উল্লেখযোগ্য পরিবর্তন পাইনি।

একবার ভাবলাম, Adobe Flash Player -এর নতুন ভার্সন দিয়ে হয়তো You Tube -এর ভিডিওগুলো আরো ভালোভাবে- কোনপ্রকার বাফারিং ছাড়াই বেশী স্পীডে দেখা যাবে। কিন্তু নাহ ! অবস্থা যা ছিলো তাই !

আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য। Adobe Flash Player -এর পুরনো ভার্সনগুলোতে বিভিন্ন ভিডিও খুব সহজেই পুনরায় চালিয়ে দেখা যেতো। শুরুতে শুধু একবার 'শতভাগ বাফারিং শেষ হয়ে গেলে' পুনরায় Progress Indicator টি পেছনে টেনে দিয়ে ভিডিওটি বারবার বিভিন্ন Progress পজিশন থেকে নতুন করে দেখা যেত। কিন্তু অবাক হলেও সত্য এই যে, নতুন ভার্সনগুলোতে Progress Indicator টি পেছনে টেনে দিলেও সে স্থান থেকে পুনরায় ভিডিওটি চালু না হয়ে বরং নতুন করে 'Buffering' শুরু হতে থাকে, যা বেশ বিরক্তকর !

আমার প্রশ্ন হচ্ছে , বিশেষ কোন সুবিধা যখন পাচ্ছিই না, তখন কয়েকদিন পরপরই Adobe Flash Player -এর আপডেট দেওয়া বা গ্রহণ করার প্রয়োজনটা কি? এ বিষয়ে কেউ কি বিস্তারিত কিছু জানেন? Adobe Flash Player কি কোনদিনই পূর্ণাঙ্গতা পাবে না? না কি সারাজীবনই এর আপডেট ডাউনলোড করে যেতে হবে?

Antivirus software -এর নিত্য নতুন আপডেট বের হওয়া ও তা গ্রহণ করার যৌক্তিকতাটা বোঝা যায়, কিন্তু Adobe Flash Player-এর পুনঃ পুনঃ আপডেট এর প্রয়োজনীয়তাটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যারা এ বিষয়ে ভালো জানেন, তারা কি একটু বুঝিয়ে বলবেন ?

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×