somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Teletalk 3G -এর ট্যারিফঃ আপনার মতামত দিন .. 512 kbps স্পীড দিয়ে সত্যিই কি ‘বাঁধ ভেঙে দেওয়া’ সম্ভব..?

১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



3G Network উদ্বোধনের পর টেলিটক তাদের ওয়েবসাইটে গ্রাহকদের জন্য 3G -Connection নেওয়ার 'ট্যারিফ' ঘোষণা করেছে।

উল্লেখ্য যে, "বাঁধ ভেঙে দাও" শীর্ষক 3G -Connection এর সাড়া জাগানো ঘোষণা দেওয়ার পর বহুল প্রতিক্ষীত এই ট্যারিফে 'টেলিটক' শেষ পর্যন্ত 128 kbps, 256 kbps, 512 kbps, 1 Mbps এবং 2 Mbps স্পীড এর Connection-দেওয়ার অফার দিয়েছে।

ঘোষিত ট্যারিফ অনুযায়ী টেলিটক থ্রিজি-র 128 kbps Speed (সর্বনিম্ন স্পীড)-এর 2 GB Data Volume এর মাসিক মূল্য 350 টাকা এবং 2 Mbps Speed (সর্বোচ্চ স্পীড)-এর 20 GB Data Volume এর মাসিক মূল্য ২৫০০ টাকা।

এই ট্যারিফ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত এখানে আশা করছি।








এই ট্যারিফ বিষয়ে আমার নিজের অভিমতঃ

০১. আমরা কি 128 kbps, 256 kbps বা 512 kbps জাতীয় স্পীড-এর জন্য এতোদিন ধরে 3G Connection-এর অপেক্ষায় ছিলাম? এই জাতীয় স্পীড-তো দেশের অন্যান্য ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার’রাই আমাদের দিয়ে যাচ্ছে।

০২. নেট থেকে জানা যায় যে, 3G Network এর সর্বোচ্চ স্পীড 21 Mbps পর্যন্ত হতে পারে। তাহলে প্রশ্ন জাগে Teletalk 3G Network-এর সর্বোচ্চ স্পীড 2 Mbps হলো কেন?

০৩. তাছাড়া 2 Mbps স্পীড এর ক্ষেত্রে ট্যারিফ হচ্ছে ৩০ দিনে ২৫০০ টাকা (20 GB data volume-এর জন্য) । এই টাকা দিয়ে কতজন 2 Mbps স্পীড-এর ইন্টারনেট ব্যবহার করতে পারবে? 2 Mbps স্পীড-এর ইন্টারনেট-এর ক্ষেত্রে 20 GB data volume ছাড়া আর কোন সহজলভ্য data volume-এর প্ল্যান ( তথা 8 GB বা 10 GB অথবা 15GB data volume-এর প্ল্যান ) অন্তর্ভুক্ত করা হয়নি । অর্থাৎ বোঝা যাচ্ছে, 2 Mbps স্পীড এর মতো মোটামুটি উচ্চ স্পীড সাধারণ জনসাধারণ ব্যবহার করুক, তার কোন সুযোগ রাখা হয়নি।

০৪. এরপর বাকী থাকে 1 Mbps স্পীড এর আলোচনা। হ্যাঁ, ঘোষিত ট্যারিফ অনুসারে এই 1 Mbps স্পীড এর কানেকশান অনেকের নাগালের আওতায় থাকতে পারে। কিন্তু সেটাই কি যথেষ্ট? বাংলালায়ন বা কিউবি বহুদিন আগে থেকেই গ্রহণযোগ্য মূল্যে এই 1 Mbps স্পীড দিয়ে আসছে আমাদের। এতে নতুনত্ব আর কী আছে ? বিশেষ করে 3G Network এর অসাধারণ স্পীড-এর যে প্রত্যাশা আমাদের মধ্যে এতোদিন ধরে বাসা বেঁধে ছিল, এই স্পীড দিয়ে তা কি পূরণ হবে?

০৫. সংবাদপত্রের পৃষ্ঠা জুড়ে “বাঁধ ভেঙে দাও” শিরোণামের 3G Network এর বিজ্ঞাপণে টেলিটক শুধুমাত্র 512 kbps স্পীড –এর ট্যারিফ প্রকাশ করেছে এবং অন্যান্য ট্যারিফ তাদের ওয়েবসাইটে দেখতে বলেছে। এ থেকেও বোঝা যায়, টেলিটক ভেবেছে সাধারণ জনসাধারণের আগ্রহ বেশী থাকবে 512 kbps স্পীড –এর বিষয়ে। সত্যিই কি তাই? 512 kbps স্পীড-এর জন্যই কি এতোদিন ধরে 3G Network এর স্বপ্ন দেখেছে সবাই....? 256 kbps, 512 kbps স্পীড দিয়ে সত্যিই কি ‘বাঁধ ভেঙে দেওয়া’ সম্ভব....??

সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৪
১৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×