শহরের জন্মলগ্ন থেকে শহর নষ্টদের দখলে ছিলো। দিনে দিনে নষ্টদের সংখ্যা বেড়েছে। সেই নষ্টরা শহরে আস্তানা গেড়েছে। বর্তমানে যারা নিজেদের শহুরে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। নিজেদের শহুরে মানব হিসেবে ভাবে। তাদের বেশীরভাগ নষ্ট মানব। বর্তমানে শহরগুলো পুরোপুরি নষ্টদের দখলে। এই নষ্ট শহরের মানুষগুলো আবার নিজেদের সভ্য দাবি করে। গ্রামের মানুষদের অসভ্য বলে। এই সভ্য মানুষদের সভ্য শহরগুলো সন্ত্রাসীদের দখলে। সভ্য সমাজের মানুষেরা ১০ টাকা ছিনতাই করার জন্য মার্ডার করে। শহরের সভ্য মানুষেরাই ধর্ষনে সেঞ্চুরি করে, সেটা উদযাপন করে। শহরের সভ্য মানুষেরা যখন শিক্ষকতা করে, তখন ছাত্রীদেরকে নিজের সম্ভ্রম হারানোর ভয়ে থাকতে হয়। শহরে উচ্চ দালানে বসে নিজেদের সভ্য দাবি করা ভদ্রলোকদের ঘরে জন্ম হয় ধর্ষনকারী সন্তানের। শহরের সেই সভ্য সমাজের মানুষদের ছেলেরা মাঝরাতে মদ খেয়ে মাতাল হয়ে চলে। যখন তাদের সামনে দিয়ে একটা অসহায় নিরীহ মেয়ে যায়, তখন তাকে তুলে নিয়ে ধর্ষন করতেও দ্বিধা করে না। এই সভ্য লোকদের যে মেয়ে আছে, সে মেয়ে মাঝরাতে মদ পান করে আরেক সভ্য লোকের বিছানার শয্যাসঙ্গিনী হয়। এই শহরের কথিত লোকেরা গ্রামের মানুষদের সভ্যতা শেখাতে আছে। যে শহরের মানুষেরা ১০ টাকার জন্য মার্ডার করে, সেই লোকেরা আবার গ্রামের মানুষদের কে সভ্যতা শেখাতে আসে। এরা শেখড় থেকে শিখরে এসে শেখড় কে অপমান করে। এরা এটা ভুলে যায় যে, শিখর যত উচুতেই অবস্থান করে, কেউ এসে শেখড় কেটে দিলে। এই শিখরকে আবার মাটিতেই আছড়ে পড়তে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




