somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রিক মিথলজিঃ পরিচিতি (পর্ব-২)

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৎকালীন গ্রিকরা মনে করত পৃথিবীটা আসলে প্রকাণ্ড বড় একটি সমতল ভূমি যেটি চারদিক থেকেই সমুদ্র দ্বারা আবদ্ধ, আর প্রকান্ড এই সমতলের ঠিক কেন্দ্র বিন্দুতে অবস্থিত হল মাউন্ট অলিম্পাস বা অলিম্পাস পর্বত। তাদের বিশ্বাস, এই মাউন্ট অলিম্পাসই ছিলো গডসদের আবাসস্থল যেখানে তারা বাস করতেন স্বর্ণ নির্মিত বিশালাকার রাজপ্রাসাদের মাঝে রাজকীয় পরিবেশে। তবে মাউন্ট অলিম্পাসে উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি ছিলো “চেম্বার বা হল অফ কাউন্সিল”। প্রত্যেক গড-এরই নিজস্ব আলাদা বাসস্থান ছিলো। তাই বিভিন্ন উপলক্ষ ও জরুরি অবস্থায় তারা মিলিত হতেন এই চেম্বার অব কাউন্সিল-এ এবং এখান থেকেই তারা বেশীরভাগ নির্দেশনা,আদেশ দিতেন বা নিতেন।

বাসস্থানের মতই গডসদের ব্যবহৃত সবকিছুই ছিলো কল্পনাতীত রাজকীয়। তারা যেই রোব বা আলখাল্লা পরিধান করতেন সেগুলোর অধিকাংশই মানুষের পরিধেয় পোশাক-আশাকের মত হলেও সেগুলোর কাপড় ছিলো স্বর্গীয় এবং নির্মাণ ছিল নিখুঁত। চিন্তাতীত আলতো আঙ্গুলের ছোঁয়ায় সেসব কাপড়ের উপর নকশা তোলার কাজ করত স্বর্গীয় বিভিন্ন পরীরা। মর্ত্যের মানুষের চোখে ধাঁধাঁ লাগিয়ে দিত সেসব নকশা।

গ্রিক দেবতারা খাওয়া-দাওয়ার ব্যাপারেও ছিলেন অত্যন্ত শৌখিন।বিভিন্ন আনন্দের উপলক্ষেই তারা মহাভোজের আয়োজন করতেন। অন্যান্য সবকিছুর মতই তাদের খাবারের তালিকাও মানুষের খাবার তালিকার অনুরূপ কিন্তু তাদের খাবারগুলো ছিলো স্বর্গে উৎপন্ন এবং অমৃত গুণসমৃদ্ধ। ঘটনাক্রমে কোন মানুষ যদি এই খাবার গ্রহণ করত তাহলে তার ভিতরে বিভিন্ন দেবতাসুলভ ক্ষমতার আবির্ভাব ঘটত।

প্রত্যেক দেবতারই নিজস্ব বাহন ছিলো। এসব বাহনগুলো ছিলো বিদ্যুৎগতি সম্পন্ন। যেহেতু দেবতারা ইচ্ছা করলেই চোখের পলকে নিজেদের ইচ্ছামত যে কোন জায়গায় ভ্রমণ করতে পারতেন কোনরূপ বাহন ছাড়াই তাই চলাচলের মাধ্যম হিসেবে এসব বাহনের তেমন গুরুত্ব না থাকলেও দেবতাদের জন্যে যার যার বাহন ছিল নিজস্ব ক্ষমতা ও মর্যাদার প্রতীক, তাই গ্রিক মিথেও এসব বাহনের বর্ণনা এসেছে বারবার। এসব বাহনের মধ্যে ডানাওয়ালা ঘোড়া সহ স্বর্গীয় বিভিন্ন শক্তিশালী প্রাণীর সংখ্যাই বেশী।

মানুষের মত দেবতারাও বিভিন্ন সময়েই বিভিন্ন কারনে নিজেদের মধ্যে অথবা বাইরের অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেন। তাদের ব্যবহৃত অস্ত্রগুলোও মানব নির্মিত অস্ত্রসমূহের মত হলেও সেগুলো ছিলো অপরিসীম ধবংসাত্মক এবং বিশালাকার। দেবতারাও বর্ম, শিরস্ত্রাণ ইত্যাদি পরিধান করতেন যুদ্ধক্ষেত্রের পোশাক হিসেবে।

পরবর্তী পর্বঃ গ্রিক মিথলজিঃ পরিচিতি (পর্ব-৩)

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×