ঢাকা শহরের নামি দামি চার জন্য অশিক্ষিত ব্যাক্তি বর্গের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তাদের শিক্ষার জোড় ছিল না ঠিকই কিন্তু টাকার জোড় ছিল। তাদের তেমন কোন কাজও ছিল না, ত একদিন 4 জনে মিলে ঠিক করল যে তারা ব্যবসা খুলবে। যেই ভাবা সেই কাজ।
1ম ব্যবসা ঃ তারা একটি হোটেলের ব্যবসা খুলল, আবাসিক হোটেল। প্রথম দিন খুব আগ্রহের সংগে তারা হোটেল উদ্ধোধন করে চার জন বসে রইল ফ্রন্ট ডেস্কে কিন্তুকোন লোকই এলো না, এরকম করে তারা পুরো সপতাহ পার করল কিন্তু কেউই এলো না।
কারণ ঃ গেটের উপরে লিখা ছিল 'গেষ্ট নট এলাউড'
2য় ব্যবসাঃ তারা এবার একটি কার সার্ভিসিং ও গেরেজ এর ব্যবসা খুলল। প্রথম দিন খুব আগ্রহের সংগে বসে রইল কিন্তু কেহই এলো না। এভাবে এক সপতাহ কাটাল কিন্তু কেহই এলো না।
কারণ ঃ গেরেজটি ছিল দোতলায়।
3য় ব্যবসা ঃ দুটি ব্যবসাতে ফেল করে তারা ভাবল না এভাবে হয় না, এখন আমরা ক্যাব এর ব্যবসা করব। যাত্রী এখান থেকে ওখানে নিয়ে গিয়ে টাকা পয়সা কামাব। যেই ভাবা সেই কাজ। চারজনে মিলে একটি হলুদ সলিডা টেক্সিক্যাব কিনল। প্রথম দিনই তারা গাড়ী নিয়ে গুলশান, বনানী, ধানমন্ডী, রাইফেল স্কয়ার, উত্তরা, টঙ্গী সব জায়গা ঘুরল কিন্তু কোন পেসেনজার পেলো না।
কারণ ঃ চার জনই গাড়ীর সিটে বসে ছিল সারাদিন।
সব শেষে ঃ তারা মনে দুঃখ আর রাখতে পারলনা, সবাই মিলে সিদ্ধান্ত নিল যা এই গাড়ী বুড়িগঙ্গায় ডুবিয়ে দিব, আমাদের দ্্বারা ব্যবসা হবে না। যেই ভাবা সেই কাজ, তারা গাড়ী চালিয়ে বুড়িগঙ্গার তীরে গিয়ে গাড়ী থেকে নেমে চারজনে মিলে ধাক্কা মারা শুরু করল গাড়ীতে পানিতে ফেলার জন্য। কিন্তু কোন লাভ নেই, চার জন মিলে সারাদিন চেষ্টা করেও গাড়ীটিকে এক চুল পরিমান নড়াতে পারলনা-----------ধাক্কা দিতে দিতে ক্লান্ত
কারণ ঃ দুইজন সামনে থেকে ধাক্কা দিচ্ছিল ও দুই জন পিছন থেকে ধাক্কা দিচ্ছিল।
[সংগ্রীহিত]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



