অনেক দিনের পরে রক্ত কবরী এসে বল্লো
তোমার চোখে এতো জল কিসের?
মাথার কাছে খোপা ফুল সরিয়ে নিয়ে
একটুখানি চুম্বন আর কিছু না!
ঐ যে নীল আকাশ সেখানকার খবরটাই বা কে রাখে
কে কখন তাকায় সেদিকে বলো
আলো আর বাতাসে একগুচ্ছ ভালোবাসা
একগুচ্ছ প্রতিশ্রুতি শুধু
আর কিছু নেই এই জীবনে,
হারিয়ে যাওয়ার হাতছানি প্রতিনিয়ত
তারপরও দিন যায় মাস যায়
জীবন তো ফুরোয় না
যখন মনে হয় মেলা দিন নৌ ভ্রমনে বিলাস হলোনা
চলো এবার বিলাসে আয়েশ করি
শরীরটা দুলিয়ে দিয়ে স্বপ্নের বীজ বুনতে হবে
তখনি ঘোর অন্ধকার
চারপাশটা শুনশান যেন
এতো মানুষের ভীর তারপরও শূন্যতা কিসের?
কিসের জন্য এই হাহাকার সারাটা বুক জুড়ে?
তার মানে কি সময় ফুড়িয়ে এলো বলে
বেশী দিন বেশী সময়ের ভালবাসা...
সব কিছু-বেশী চাওয়ার আর পাওয়ার বাসনা ?
কপি রাইট @ শাহিন বাবু ২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


