
চাই না আমি সমাজবাদী নেতার ছদ্মবেশী রূপ,
চাই না আমি সন্তান হারা মায়ের অশ্রুসিক্ত মুখ।
চাই না আমি তৈরি হোক কোন ধর্মত্যাগী পাপী,
চাই না আমি এলেমহীন কোন পাঞ্জাবী।
চাই না আমি অবাধ বিচরিত ছদ্মবেশী অপরাধী,
চাই না আমি দেখতে কোন ভদ্রবেশী স্বার্থবাদী।
চাই না আমি বাংলার বুকে রাক্ষসরূপী কোন সরকার,
চাই না এই বাংলা হোক কারবালা কিংবা পলাশীর কোন প্রান্তর।
চাই না আজও থাকতে হয়ে স্বাধীন দেশে পরাধীন,
চাই না থাকুক দেশের মানুষ অজানা শঙ্কায় নিদ্রাহীন।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




