
কি? কি বলছ?
বাংলাদেশ দলকে শুভেচ্ছা?
বাংলাদেশ জিতছে, এই জন্য?
নাহ! তোমার শুভেচ্ছা জানানোর অধিকার নাই।
কক্ষনই তুমি ওই অধিকার রাখ না।
এই তো সেদিন বাংলাদেশ হারল বলে, বাংলাদেশ দলের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে চাড়ছিলে।
হ্যাঁ, তুমিই তো। তুমিই বলেছিলে বাংলাদেশ ক্রিকেট খেলার কোন যোগ্যতাই রাখেনা। তুমিই বাংলাদেশ দলের খেলোয়াড় দের অজাত কুজাত বলে গালি দিয়েছিলে।
দলের দুঃসময়ে পাশে না দাঁড়িয়ে বরঞ্চ কাটা গায়ে নুনের চিটা দিয়েছিলে।
আজ বাংলাদেশ জিতছে বলে সেই তুমিই সবার আগে শুভেচ্ছার বুলি নিয়ে আসো, প্রাউড অব্ ইউ বাংলাদেশ বলে চিৎকার কর। কিন্তু বাছা, সে অধিকার তো তুমি হারিয়ে ফেলেছ।
উল্লাস তো তারা করবে, যারা দলের দুঃসময়েও দূরে চলে যায় না। কাছে থেকে সান্ত্বনা দেয়, উৎসাহ যোগায়।
শুভেচ্ছা বাণী তাদের মুখেই মানায় যারা বলে; হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




