রাস্তায় কখনো যানজট হয় না।
পুলিশ কখনো ঘুষ খায় না।
নেতারা উল্টা দিক দিয়ে যাতায়ত করে না।
রাস্তা বন্ধ করে ভিআইপি রা চলাচল করে না।
রাস্তা ঘাটে কেউ গাড়ি থেকে চাঁদা তোলে না।
লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালায় না।
অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লাইসেন্স দেয়া হয়।
সবাই ট্রাফিক সিগনাল মেনে চলে।
বেপরোয়া ভাবে কেউ গাড়ি চালায় না।
অনুপযুক্ত বয়সের কেউ গাড়ি ধরেও না।
ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামে না।
সড়ক দুর্ঘটনায় কেউ আহত বা মারা যায় না।
যদি কেউ মারা যায় কিংবা আহত হয় সরকার খুব দুঃখ প্রকাশ করে ও কঠোর পদক্ষেপ নেয়।
যাত্রী খুব নিয়মতান্ত্রিকভাবে উঠানো নামানো হয়।
গাড়ি ভাড়া খুব সহনীয় থাকে।
ফুটপাত শুধুমাত্র পথচারীদের জন্য সংরক্ষিত থাকে।
রাস্তার দু-ধারে কোনো দোকানপাট বা গাড়ি দাঁড়ানো থাকে না।
এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের চলাচলে কোনো বিঘ্ন হয় না।
মানুষ সময়মত, নিরাপদে, শান্তিপূর্ণভাবে যাতায়ত করতে পারে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



