somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''আপনারা যারা নিজেকে স্বাধীনতা স্বপক্ষের দাবি করেন''

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস জানেন? নাকি হুজুগেই স্বাধীনতা, স্বাধীনতা বলে চিল্লান?
স্বাধীনতা কেনো দরকার ছিল জানেন?
মুক্তিযুদ্ধ কেনো করা হয়েছিল, মনে আছে?
স্বাধীনতার উদ্দেশ্য সম্পর্কে অবগত আছেন?

দেশভাগটাই ছিল অসম একটা বণ্টন। প্রথমত এভাবে একটা রাষ্ট্র স্থায়ী থাকতে পারে না, আজ অবধি পারতও না। দেশভাগ থেকে মুক্তিযুদ্ধ এই সময়কাল পর্যন্ত পূর্ব পাকিস্থানিরা ছিল অবহেলিত, নিগৃহীত, অত্যাচারিত।

কাদের দ্বারা?

তাদেরই শাসক দ্বারা। ভূখণ্ড দু ভাগে থাকলেও রাষ্ট্র ও শাসক তো একটাই ছিল!

২৩ বছরের এই নিপীড়ন, অত্যাচারই ধীরে ধীরে স্বাধীনতার বীজ বপন করে। ৭৯ এর গনঅভ্যুত্থানের ফলে তার বহিঃপ্রকাশ ঘটে।

১৯৭০ এর নির্বাচনে পূর্ব পাকিস্থান থেকে মনোনীত দল আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও ক্ষমতাসীনরা ক্ষমতা হস্তান্তর করতে অপারগতা জানায়। এর পরেই আসে ৬ দফা দাবি ও পাকিস্থানকে না মেনে নেয়া ৭ ই মার্চের ভাষণ।

তারপর পূর্ব পাকিস্থানিদের উপর হামলা (২৫ এ মার্চ)। মনে করেছিল ভয় ভীতি দেখিয়ে ক্ষমতা নিজেদের অধীনেই রাখা।

এর পরেই তো স্বাধীনতার ঘোষণা। এবং স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়া, অবশেষে স্বাধীনতা অর্জন।

✍︎ এখানে আমি ইতিহাস বলতে আসি নাই। আমার লেখার সারমর্ম হচ্ছে কিসের প্রেক্ষিতে আমাদের স্বাধীনতা অর্জিত। যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সে উদ্দেশ্য কি আমাদের পূরণ হয়েছে?

- তখনকার সরকার দ্বারা জনগণ অত্যাচারিত হয়েছিল, এখনো হচ্ছে।

- তখনকার আইনশৃঙ্খলা বাহিনী জনগণের না হয়ে সরকারের হয়ে কাজ করেছিল, এখনো এর ব্যতিক্রম নাই।

- তখনকার সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল, এখনো করতেছে।

- ইয়াহিয়া খান শেখ মুজিবের সাথে ক্ষমতা হস্তান্তর করার জন্য বৈঠকে বসেছিল। কিন্তু তলে তলে অস্র গোলাবারুদ পাঠিয়ে আক্রমণ করেছিল। আজকের সরকারও জনগণের সাথে একই প্রতারণাটা করে যাচ্ছে।

- জনগণের উপর নিজেদের ক্ষমতা কুক্ষিগত রাখতে সরকারী ইন্সট্রুমেন্ট ব্যাবহার করত, আজকেও তাই হচ্ছে।

- ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে পশ্চিম পাকিস্থানিরা এহেন অত্যাচার নাই যা তারা করে নাই। আজও মানুষ এর থেকে মুক্ত হতে পারে নাই।

স্বাধীনতার ৪৭ বছর পরেও আজকের সরকার আর পাকিস্থান সরকারের মধ্যে তপাত কোথায় দেখান?

আপনারা যারা আজ নিজেকে স্বাধীনতা স্বপক্ষের দাবি করেন, স্বাধীনতার উদ্দেশ্য কতটুকু পূরণ করতে পেরেছেন? লাখো শহীদের রক্ত ও কোঠি মানুষের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা টা তো পেয়ে গেলেন। কিন্তু একে ব্যবহার করে চললেই, স্বাধীনতার স্বপক্ষের হওয়া যায় না। এ জন্য কাজ করা লাগে।

আজ খুনি, দুর্নীতিবাজ, অধিকার হরণ করা, গণতন্ত্র হরণ করাও যদি একটি নিদৃস্ট দলের হয়ে থাকে তাকে স্বাধীনতার স্বপক্ষের বলে দাবি করেন। এটা কি স্বাধীনতাকে কলঙ্কিত করা নয়?

আর যাকে তাকে স্বাধীনতার বিপক্ষের বলার অধিকার আপনাদের কি দিয়েছে? আপনি ঠিক করবেন কে স্বাধীনতা স্বপক্ষের আর কি বিপক্ষের?

স্বাধীনতা স্বপক্ষের সে ই যে স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করে চলে। এর বাহিরে যে চলবে সে ই বিপক্ষের। সে যেই হোক না কেনো। স্বাধীনতা কোনো ইনহেরিটেড চেতনা নয় যে নিজের স্বার্থে তা ব্যাবহার করবেন। এর জন্য জীবন বাজি রেখে মানুষ যুদ্ধ করে নাই।

এটা গনপ্রজাতন্ত্রিক বাংলাদেশ। প্রজাতন্ত্রের মালিক জনগণ। জনগণকে ঠিক করতে দিন সে কি চায়। কে স্বাধীনতার স্বপক্ষের আর কে বিপক্ষের তা জনগণ ঠিক করবে।

আপনি স্বাধীনতার কথা বলেন কিন্তু গণতন্ত্র মানেন না
আপনি স্বাধীনতার কথা বলেন কিন্তু অন্যায়কে অন্যায় বলেন না
আপনি স্বাধীনতার কথা বলেন কিন্তু তাঁবেদারি করে চলেন
আপনি স্বাধীনতার কথা বলেন কিন্তু দাস হয়ে পড়ে থাকেন
আপনি স্বাধীনতার কথা বলেন কিন্তু ক্ষমতার মালিক জনগণ তা জানেন না
আপনি স্বাধীনতার কথা বলেন কিন্তু আপনার অধিকার আপনি জানেন না

তাহলে আপনি স্বাধীনতার মর্মার্থটাই বুঝতে শেখেন নি। যার কারণে স্বাধীনতার ৪৭ বছর পরেও শাসক শ্রেণী আপনাকে নিয়ে তামাশা করার স্পর্ধা দেখায়। যা দেখিয়েছিল স্বাধীনতা পূর্ববর্তী শাসকেরা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×