নেশা (কবিতা)
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারো নেশা বিড়িতে কারো নেশা মদে,
গাঁজা হেরোইনের নেশায় কেউ আবার বুঁদ হয়ে থাকে।
চা-কফির নেশাও কিন্তু কম নাহি যায়,
জর্দা ছাড়া পানের নেশা মেটানো কারো দায়।
সোশ্যাল মিডিয়ার নেশা দেখি ফেসবুকে আর টিকটকে,
প্রদর্শনের নেশা দেখি গন্ডায় গন্ডায় সেলফিতে।
সর্বস্বান্ত হয়েও কারো জুয়ার নেশা ছাড়ে না,
লুচ্চামির নেশা যাদের দশ বিয়েতেও কাটে না।
প্রতারণার নেশা অনেকের শিরার শিরায় বয়,
মিথ্যা বলার নেশা কারো ঠোঁটের ডগায় রয়।
কারো আছে টাকার নেশা, কারো বা আবার খ্যাতির,
নেতা হবার স্বপ্নে বিভোর কারো নেশা রাজনীতির।
কারো নেশা মানবসেবা নিজেকে করে উৎসর্গ,
পরোপকারের নেশায় অনেকে বিলিয়ে দেয় সর্বস্ব।
ধর্মপ্রেমিক যারা আছে ইবাদতের নেশায় অবিচল,
সততায় দণ্ডায়মান যারা সত্যের নেশায় অটল।
কোন নেশা ভালো আর কোনটা খারাপ তা বোঝার নেশা করো,
যে নেশায় তোমার ও অন্যের মঙ্গল, সে নেশার পথ ধরো। কবিতাঃ নেশা
কাব্যগ্রন্থঃ এবার তোরা মানুষ হ
পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় অনন্যা প্রকাশনীর ৩২ নং প্যাভিলিয়নে
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন