ইন্টারনেটে গণিতের নানা আয়োজন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নবমবারের মতো শুরু হচ্ছে গণিত উৎসব। উৎসব সামনে রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ বাড়ছে। গণিতের নানা খবর নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট (http://www.matholympiad.org.bd)। এ ওয়েবসাইটে গণিতের নানা খবরের পাশাপাশি অলিম্পিয়াড রিসোর্সে পাওয়া যাবে গণিতবিষয়ক আর্টিকেল, টিউটোরিয়াল, গণিতের বইয়ের খবর। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) বাংলাদেশের অবস্থানের তথ্য পাওয়া যাবে বাংলাদেশ ইন আইএমও লিংকে। পূর্বে অনুষ্ঠিত গণিত উৎসবের প্রশ্ন পাওয়া যাবে বিডিএমও প্রশ্ন বিভাগে। এ ছাড়া গুরুত্বপূর্ণ লিংক বিভাগে আইএমও, এশিয়া প্যাসিফিক ম্যাথ অলিম্পিয়াডসহ গণিতের আন্তর্জাতিক নানা খবর পাওয়া যাবে। গণিত ইশকুল বিভাগের সব তথ্য রয়েছে প্রথম আলোয় প্রকাশিত গণিত ইশকুল পাতায়। এর পাশাপাশি এবারই প্রথম চালু হয়েছে গণিত অলিম্পিয়াড ব্লগ (http://www.matholympiad.org.bd/blog)। এতে গণিত উৎসবের নানা ঘটনার তাৎণিক আপডেট থাকবে। এ ছাড়া গণিত উৎসবসম্পর্কিত নানা খবরও পাওয়া যাবে গণিত ব্লগে। গণিত ব্লগ ছাড়াও গণিতের নানা বিষয়ে আলোচনা করতে চালু হয়েছে গণিত ফোরাম (http://www.matholympiad.org.bd/forum)। উৎসবের নানা তথ্য নিয়ে প্রথম আলোর ওয়েব সংস্করণের থাকছে বিশেষ আয়োজন। এ ছাড়া সারা দেশে অনুষ্ঠিত গণিত উৎসবের তথ্য ইন্টারনেট রেডিও রেডিও বিজয় (http://www.radiobijoy.com) সম্প্রচার করবে এবং ঢাকা উৎসবের পুরো অনুষ্ঠান ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে কম্পিউটার জগৎ (http://www.comjagat.com)। এছাড়া ফেসবুকে বিডিএমও'র অফিসিয়াল পেজে এবং টুইটারে থাকছে খরব। সব মিলিয়ে পুরো গণিতের আয়োজনের নানা খবর পাওয়া যাবে ইন্টারনেটেও।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।