স্বাধীনতা তোমাকে নিয়ে
আমি কবিতা লিখবো না।
স্বাধীনতা তোমাকে নিয়ে
আমি গান গাইবো না।
স্বাধীনতা তোমাকে নিয়ে
আমি সংগ্রাম করবো না।
স্বাধীনতা তোমাকে নিয়ে
আমি ছবি আঁকবো না।
আমি কি সেই স্বাধীনতা পেয়েছি?
যেই স্বাধীনতার জন্য ভাষণ দিয়েছে মুজিব।
আমি কি সেই স্বাধীনতা পেয়েছি?
যেই স্বাধীনতার জন্য যুদ্ধকরেছেন জিয়া।
আমি আজো ভোরের রবিতে
বাংলার আকাশে তারাদের মাঝে খুঁজে ফিরি।
বাংলার উজ্জ্বল নক্ষত্রদের...।
খুঁজে যায় আমি নিবিড় ভাবে
শেরে বাংলা,ভাসানীদের।
আমি আবার স্বাধীনতা চাই
যে স্বাধীনতা হবে স্বাধীন বাংলার হাতিয়া।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






