মানুষ কয় আমি নাকি একটু বেশিই ফাস্ট । সব কিছুই নাকি আগে আগে কইরা ফালাই। মাঝেমাঝে মনে হয় হ ঠিকই তো কয়। শুনছি আমি নাকি মাইনাস ৮ মাসে দুনিয়া দেখার লইগা ফ্লাইট কনফার্ম করছিলাম (প্রি-ম্যাচিউর বেবি আর কি)। এইরকম একটা মানুষরে তো মাইনষে ফাস্ট কইবই। এই আগেআগে ফ্লাইট কনফার্ম করার মত আমি কিন্তু আম খাওনের বেলায়ও ফাস্ট। কেউ যদি কয় বাবারে গাছের আম এখন খাইসনা পাকলে খাইস তাইলে আমার ভাল লাগে না। আমার কথা হইল পাকলে তো খামুই, "গুরু..... কাঁচা থেকেই করতে চাই শুরু" । তবে এই গিবনে (জীবনে) কাঁচা আম খাইয়া একটা বিষয় লক্ষ্য করছি দাত দিয়া এত মজা কইরা কাঁচা আম খাইলে দাত বাবাজী রাইগা যায় । ওই দাত দিয়া দুইদিন আর কিছু খাওয়া যায় না। কিছু খাইতে গেলেই দাত শিরশির করে। সেনসোডাইন টুথপেস্ট দিয়াও দাত মাইজা দেখছি শিরশিরানি কমেনা। তাই এই কাঁচা আমের সময়ে ক্যামনে দাত শিরশিরানি ছাড়া আম খামু ? গত রাইতে বিছানায় গিয়া দুই বালিশের মাঝে মাথা দিয়া (বার্গারের মত) চিন্তা কইরা সমাধান বাইর করলাম। ভাবলাম বক্সিং খেলার সময় খেলোয়াড়েরা যেই গামগার্ড বা টুথগার্ড (মুখে ঘুষি খাইলে যেন দাত না ভাঙ্গে ওই জিনিষ )ব্যাবহার করে ওইটা দুই পাটি কিনুম। কিন্না মাড়িতে লাগাইয়া মনের সুখে কাঁচা আম খামু।।
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।