somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিব না অবচেতন মনের দোহাই দিয়ে যা ইচ্ছা করার অধিকার এই মন কে................

১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"অবচেতন মন" । জিনিস টা আসলে কি? কখনো কি সুস্থির হয়ে বসে ভেবেছি? নিজের ই করা কোনো কিছু, দিন শেষে বা একটা সময় পর আর ভালো না লাগলে দিব্যি, ওটা আসলে অবচেতন মনের অবচেতনায় করা- এই বলে চালিয়ে
দেই আমরা!! কিন্তু কখনই ওই সময় বা ওই মুহূর্ত টার কথা একবারও ভাবিনা, যখন এই অবচেতন মনটা আমাদের চেতন মনটা কে ছাপিয়ে, অগ্রাহ্য করে আমাদের মূল সত্তাটার অধিকার নিয়ে নেয়। অদ্ভুত না?
কাউকে খুব ভালোবেসে কিছু একটা বলে ফেলার পর, যদি তাকে বলা হয়......ওটা অবচেতন মনে বলা!!
একটু ভেবে দেখি তো, ব্যাপারটা কেমন হয়? খুব সাধারণ ভাবে, খারাপ কিছুই না বলে, এর চেয়ে বাজে ভাবে কাউকে আঘাত করা তো সম্ভব ই না।

অবচেতন মন, এই বেচারার সম্পর্কে কিছু না জেনেই আমরা সেই কবে থেকে আমদের অপ্রিয় অযাচিত সব জিনিসপাতি তার ঘাঁড়ে চাপিয়ে দেই...:(
কিন্তু আমি নিজে, চেতন মনটা কে অবচেতন মন থেকে আলাদা ভাবতে পারি না। আমার সবসময় এটাই মনে হয় যে, আমাদের নিজেদের মাঝেই এমন কিছু একটা আছে (কি সেটা আমি জানি না!!!!) যেটা সবসময় আমাদেরকে নিজেদের ই করা ভুলগুলোর দায়ভার থেকে মুক্তি দিতে প্রস্তুত!! আর ওই সুযোগটা নিয়েই চেতন মন নিজের ভুল কাজটার জন্য জন্ম নেয়া যাবতীয় সকল দুঃখবোধ, হতাশা, লজ্জা, ঘৃণা......সব, সব ওই অবচেতন মন, যে আদৌও নেই, তার উপর চাপিয়ে দিয়ে দায়মুক্ত। কি আশ্চর্য!
অনেকে হয়তো ভাবতে পারে, নাহ......এটা ঠিক না। অবচেতন মন অবশ্যই আছে। যখন মনটাকে আর আমাদের অধীনে রাখতে পারিনা, তখন
সে অবচেতন মন!! আররে, মন অধীনে না থাকলেও মন তো মন ই তাই না? ওটার নাম বদলে যাবে কেনো? আজব!!

আমাদের আশেপাশের বা নিজের ভিতরের বাকি সব কিছুর জন্য যা প্রযোজ্য না, মন একা শুধু সেই সুবিধা কেনো পাবে?
দিব না অবচেতন মনের দোহাই দিয়ে যা ইচ্ছা করার অধিকার এই মন কে.....................
আর সবকিছুর মত নিজের ভুলের জন্য মন কেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। কখন কেন কি ভেবে কি করেছে সবকছুর জবাব তাকেই দিতে হবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×