somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Whisper of the Heart (1995) Mimi wo sumaseba (original title)

১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ধরেই লিখি লিখি করছিলাম কিন্তু লেখা হচ্ছিল না।অনেক মুভি জমে গেছে লেখার জন্য। আজ লিখছি একটা জাপানিজ মুভি নিয়ে।



সিযুকু(লিড ক্যারেকটার ফিমেল) একজন মিড্‌ল স্কুল স্টুডেন্ট, যে হাই স্কুল এনট্রান্স পরিক্ষা দিবে কিছুদিন পর,যদিও টেক্সট বই না পরে গল্পের বই পরতে ভালবাসে। এবং সেখান থেকেই গল্পের শুরু। স্কুল এবং পাবলিক লাইব্রেরি থেকে বই নিয়ে পরতে গিয়ে মেয়েটা দেখে যত বই সে পরেছে সবই তার আগে আমাসাওয়া সেইযি নামের একজন লোক/ ছেলে পরেছে। এরই মাঝে সিযুক'র একটা ছেলের সাথে দেখা হয় যার আচরনে সে বিরক্ত হয়এবং কাকতালিয়ভাবে মুন নামের অদ্ভুত এক বিড়ালের পিছু নিতে গিয়ে আরো অদ্ভুত এক এ্যন্টিক শপে গিয়ে হাজির হয়।মুভির এই পর্যায়ে এসে মনে হতে পারে এটি একটি ফ্যান্টাসি মুভি।যাই হোক আবার স্টোরি তে ফিরি।পরবর্তিতে জানা যায় যে শপটি ওই ছেলের দাদার।এরপর বিভিন্ন ঘটনার মাধ্যমে ছেলেটির সাথে বন্ধুত্ব হয় এবং জানতে পারে যে এই ছেলেটিই আমাসাওয়া সেইযি।ছেলেটির স্বপ্ন ভায়োলিন কারিগর শিল্পী হবার এবং এজন্য সে ইটালি যেতে চায়।ছেলেটা তার বাবার কাছ থেকে ২ মাসের জন্য ইটালিতে গিয়ে নিজেকে যাচাই করতে যাবার অনুমতি পেলে যাবার আগে সে মেয়েটির কাছে কনফেস করে যে সে মেয়েটিকে পছন্দ করে এবং বলে যে just to make her feel that he exists he wanted to put his name on the library card just before her name, so he started to read a lot of books.



এত দিন মেয়েটা ভবিষ্যত নিয়ে কোন চিন্তা না করলেও এখন সে চায় ছেলেটার পাশে যেন সে যোগ্য সঙ্গী হতে পারে।সবার মাঝেই যে কিছু না কিছু প্রতিভা থাকে যা খুজে বের করে সঠিক চর্চা দরকার এই কথা মেয়েটাকে বোঝাতে সক্ষম হয় ছেলেটার দাদা(অদ্ভুত এ্যন্টিক শপের মালিক)।মেয়েটা এবার সিদ্ধান্ত নেয় সে গল্প লিখবে। গল্পের স্টোরিতে দাদুর বিশেষ স্মৃতি বিজরিত পুতুল ব্যারন কে একটা ক্যারেকটার হিসেবে রাখে।মেয়েটার লেখা পুতুলের স্টোরির সাথে পুতুলটাকে ঘিরে দাদুর জীবনের স্মৃতির মিল দেখা যায় পরবর্তিতে। ২মাস পর ছেলেটা ফেরার পর পরস্পরের সাথে আজীবন থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে মুভি শেষ হয়।



মুভির script, screenplay, cinematography and direction খুব ভাল,আর এই মুভিতে john denver এর গান "country road take me home' এর একটা প্যারোডি ভারশন আছে "concrete road' টাইটেল এ, যার লিরিক্স বেশ মজার। dialogue এর depth খুব ভাল। মুভির কিছু দৃশ্য এবং ডায়ালগ খুবই সুন্দর, মন ছুয়ে যায়।যেমন সিযুকু যখন প্রথম ছেলেটার বাড়ির ভিতরে যায় বাড়ির লোকেশন দেখে মুগ্ধ হবার দৃশ্য,বৃষ্টি থামার পর ছেলেটা যখন ছাদে মেয়েটাকে প্রথম ভাললাগার কথা বলে,লাইব্রেরিতে ছেলেটা আসার দৃশ্য,মুভির শেষের দিকে মেয়েটাকে ফাইনাল প্রপোজের দৃশ্য,এমন আরো অনেক আছে। যারা এখনো এটি দেখেননি তাদের জন্য একটা অনুরোধ থাকবে আপনারা english dubbed version না দেখে original version with eng subtitle দেখবেন। আমেরিকান রা পুরা পচায়া ছাইরা দেয়,এরা কবে বুঝবে যে জাপানিজ anime বাচ্চাদের জিনিস না যে বাচ্চাদের voice এ dub করতে হবে !
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৪
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×