সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও রিটার্নিং কর্মকর্তার তালিকা প্রকাশ ছাড়াই উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করায় বিতর্কিত হয়ে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও উঠেছে কমিশনের বিরুদ্ধে। গত রোববার প্রথম দফায় ১০২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত করতে না পারায় বিপাকে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা কার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেবেন সে বিষয়ে কোনো নির্দেশনা না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসির ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচনের পর এত দ্রুত উপজেলা নির্বাচনের প্রস্তুতি নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে সরকারের সম্মতি রয়েছে এবং সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা গত সপ্তাহে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন বলেও কমিশনের এক দায়িত্বশীল সূত্রে জানা যায়। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে সহকারী জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কথা বললেও এখন পর্যন্ত তাদের তালিকা চূড়ান্ত করা হয়নি। পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা কার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেবেন, সে বিষয়ে কোনো নির্দেশনা পাননি। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারীদের মনোনয়নপত্র সরবরাহ এবং মনোনয়নপত্র গ্রহণের কোনো দায়িত্বশীল কর্মকর্তা না থাকায় যারা ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিয়েছেন তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে বলে জানা গেছে। বিভিন্ন জেলা থেকে কমিশনে এ ব্যাপারে জানতে ফোন করা হয়েছে বলেও জানান ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা। কমিশন সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন অতি তাড়াহুড়ার মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগে থেকে নির্বাচনের ব্যালট বাক্স ও অন্যান্য উপকরণ কমিশনের সংগ্রহে থাকলেও আনুষঙ্গিক প্রস্তুতি কমিশন নিতে পারেনি। এদিকে, গতকাল নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ক্রমান্বয়ে কয়েক দফায় নির্বাচন সম্পন্ন করতে হবে। ধারাবাহিক এ উপজেলা নির্বাচন আগামী মে মাস পর্যন্ত গিয়ে শেষ হবে বলেও জানান তিনি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্বে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ইতিমধ্যে অনেক উপজেলার মেয়াদ শেষ পর্যায়ে চলে এসেছে। তাই চলতি সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফার মতো আরো কিছু উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি মার্চের তৃতীয় সপ্তাহে আরো কিছু উপজেলার তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। মে মাসের মধ্যে ৫ বছর পূর্ণ হওয়া সব উপজেলার নির্বাচন সম্পন্ন করা হবে। তবে রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত না হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আরো দেখতে
কার কাছে মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।