পাতার উপর পড়ন্ত বিকেলের রৌদ্রজ্জ্বল ছায়া,কচি শিমের পত্র দল গাছের গায়ে জড়িয়ে যাচ্ছে ক্রমাগত...শীত আসেছে..একটি কাঠ পিঁপড়া খাদ্যের খোঁজে এঁকেবেঁকে উপরে উঠছে তো উঠছে..সেও জানেনা তার গন্তব্য..একটা দিন যাচ্ছে নতুন অভিজ্ঞতায়।একটা নতুন দিন আসে অজানা আশংকায়,যখন স্কুলে পড়তাম তখন সময়টা কতো মধুর ছিল কোন টেনশন নেই কোন দায়িত্ব নেই।আমরা বড় হয়েছি কলোনিতে।চট্টগ্রাম এর ব্যস্ততম এলাকায় এমন ছায়া সুনিবিড় পরিবেশ কল্পনাই করা যায় না।এখানেই আমার শৈশব কৈশোর কেটেছে।..আমরা থাকতাম তিনতলায়।বারান্দায় দাঁড়ালেই বিশাল আকাশ। আমার জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যেত...দেখতাম বিচিত্র মানুষের আনাগোনায় গোধূলি বেলা।আর সামনের বিশাল মাঠ আর সারি সারি নারিকেল গাছ। আশে পাশে ছিল আম,বড়ই,চালতা,আতা,পেয়ারা আরো হরেক গাছের সারি আর ছিল নীলকন্ঠ ফুল..ভীষণ প্রিয় ছিল আমার এখন আর দেখিনা। আমার স্কুল ছিল দূরে আম্মুর সাথে যেতাম আর আসতাম একাই!নিজেকে খুব সাহসী মনে হতো তখন।বাসায় ফেরার পথের সব অলিগলি তখনি চিনে ফেলেছি..এ এক বিশাল অর্জন।দুপুরের পর হতো আমার সুখের সময়।আমাদের বিশাল একটা দল ছিল ছেলে মেয়ে সবাই আমরা দল বেঁধে খেলতাম।এমন কোন খেলা নেই আমরা খেলিনি।দাঁড়িয়াবান্দা এখনকার ছেলে মেয়েরা নামই হয়েতো জানেনা।বউছি,পাখির ডিম,মাছ মাছ,গোল্লাছুট,ফুল পাতা,এক্কাদোক্কা,ছোঁয়াছুঁয়ি,লুকোচুরি,ক্রিকেট,ব্যাডমিন্টন,ফুটবল আরো অনেক নাম মনেই পড়ছে না। কত জানালার কাঁচ আমরা ভেঙেছি!কোন কোন ছেলেরা মেয়েদের সাথে খেলবে না বলে গোঁ ধরে থাকত,শেষ পর্যন্ত দেখা যেত বেচারা রা মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে বসে আমাদের খেলা দেখছে।আর ফলের মৌসুমে চুরির ধুম পড়ে যেত।আমাদের কলোনির লাগোয়া আরো একটি কলোনি আর অফিস এর বাউন্ডারি ছিল।ওদের প্রচুর আম আর বড়ই গাছ..আমাদের কাজ ছিল ঐ কাঁটাতার বেয়ে উঠা আর গাছের ফল চুরি।আমরা যারা খুব উঁচু গাছ গুলোতে উঠতে পারতাম না তারা হাভাতের দৃষ্টি দিয়ে চেয়ে থাকতাম কখন একটি আম এসে পড়বে।আর ছিল দোলনায় দোলার হিড়িক..আম গাছের ডালে রশি ঝুলিয়েছিলাম সবাই মিলে আর রীতি মতো লাইন দিয়ে নির্দিষ্ট টাইমের জন্য আমরা চড়তে পাড়তাম।দিন শেষে খুলেও নিতাম যাতে চুরি না হয়।চোর কিন্তু আমরাই!!আর রোজায় একমাস স্কুল বন্ধ থাকত ঐ সময় প্রতিদিন আমাদের ঈদের দিন..প্রতিদিন পিকনিক।বাসা থেকে কেউ আলু কেউ ডিম কেউ চাল নিয়ে আসতাম।(বাসায় গিয়ে মার ও খেয়েছি কতবার তাই)!কেউ আনত আগুন জ্বালানোর কাঠি,কাগজ,ডাল যা পেত তাই।তাহলে ভাগ পেত!!আমাদের ছিল ছোট ছোট পাতিল,রান্না প্রায় অখাদ্য ছিল।তবুও আমাদের কাছে অমৃত মনে হতো।একতলা বিল্ডিং এর ছাদে চলত আমাদের রান্না।নিচে থাকত এক বড় ভাই ওনি ঢাকায় পড়তেন।রোজায় আসতেন আমরা তার হাড়জ্বালা করে ছাড়তাম।যত রকম দাপাদাপি করা যায়।বেচারা অতিষ্ঠ হয়ে ছাদে উঠে আসতেন আর আমাদের কান ধরে উঠবস করে শাস্তি দিতেন।আমরা বুঝতে পারলেই পড়িমরি করে পাইপ বেয়ে..কার্ণিশ বেয়ে পগার পার।অবশ্য আমাকেও কবার কান ধরেতে হয়েছিল!!তবু্ও চলত আমাদের এই পিকনিক।অনেকে ছিল আরো ডানপিটে আমাদের কলোনিতে মুরগী পালেন অনেক আন্টি!ওরা সেই মুরগী দিন দুপুরে নিজেরাই রান্না করে খেয়ে ফেলত।মুখ বন্ধ করার শর্তে আমরাও ভাগ পেতাম্।ওটা ছিল আমাদের সিনিওর গ্রুপ।পানি দেওয়ার ট্যাংক ছিল উঁচু ওটার সিঁড়ি হলো আমাদের প্লেনের সিঁড়ি কতবার ওটায় উঠে টা টা দিয়ে বিদেশ গেছি!!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




