ফিরে আসতেই হয় তোমাকেও ফিরে আসতেই হবে
এখানে কাসুন্দি মাখানো আমড়ার স্বাদ এখনো অমৃত
টি.এস.সির হই হট্টগোল এখনো প্রতিদিন সরবে তোমার অপেক্ষায়,
সংসদ ভবনের ফুটপাথগুলো জপছে তোমার নাম
সন্ধ্যার নীল আলোয় আমাদের ছায়া এখনো অমলিন
এই শহরের কৃষ্ণচূড়ারা এখনও গ্রীষ্মে লাল
এ শহরের ঝালমুড়ি আর চটপটি ঠিকই ঝাল
এই শহরের যানজটে বসে এখনও চেক-ইন চলে
আড়ঙের শাড়ি জলে ভিজে যায় একটু বৃষ্টি হলে
ফিরে আসতেই হবে তোমাকেই ফিরে আসতেই হয়
এখানে সোনালু হলুদে সিরাম এখানে রিকশা জোশ
এখানে ফুচকা এখনও জটিল
ফুল বেচা যত শিশুদের মুখে হাসিগুলো অক্ষয়
ছবির হাটের গুড়ের চা এর ধোঁয়া শুধু তোমাকেই খুঁজছে
শাহবাগের সব ফুলগুলো সৌরভে তোমায় আঁকছে
ফুলার রোড শোনো ডাকছে
ঢাকা বহুদিন রয়েছে তোমার অপেক্ষায়....
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



