somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার রাজনীতি রক্ত-ঋণ'র উপর দাড়িয়ে . . . .

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি যে দাপুটে রাষ্ট্রনায়ক ছিলেন আমাদের হোসাইন মোহম্মদ এরশাদ। নয় নয়টা বছর ক্রমাগত শাসন করেছিলেন আমাদের। সেই সময় বড় দলগুলো'কে করেছিলেন নাস্তানাবুদ। বড় দলগুলোর নেতাদের ভাগিয়ে গড়েছিলেন ক্ষমতার আলো-বাতাস-জল’এ পুষ্ট জাতীয় পার্টি। ছোট দলগুলোকে করেছিলেন গৃহপালিত।

অবশ্য জিয়াউর রহমানও দল গড়েছিলেন একই কায়দায় - ক্ষমতার চরম ব্যবহার, আর পরম নিরাপদ আবহে। বিএনপি বা জাপা মূলত বয়লার মুরগির মত দল যাদেরকে ক্ষমতার "তোলা-খাবার" সরকারী বাটিতে বেড়ে দিতে হয়। বিরোধী দলে আসলে এরা মাথা চুলকে ভাবতে থাকে - কি যেন করতে হবে বা অন্য দল এই পরিস্থিতিতে কি যেন করত........কি যেন করত........
রাজনীতির রোদের তাপে, বিরোধী-মাঠের ধুলো-কাদায় ইহারা কেমন যেন মাখনের মত গলে গলে যায়।

তবু বিএনপি রাজনৈতিকভাবে কিছুটা টিকে গেল জিয়াউর রহমানের রক্তের কারনে। তাঁর ব্যাক্তি-সততা প্রচার হয়েছিল এবং তিনি খুন হওয়ায়, বিএনপি’র ঘটে যায় রাজনৈতিক প্রাপ্তি।
আর তাঁর সেই রক্ত-ত্যাগের উপরই মানুষের মাঝে বিএনপি গ্রহণযোগ্যতা পেয়ে গেলে। জিয়া তাঁর রক্ত দিয়ে বিএনপি'কে দাঁড় করালো একটা বড় দল হিসাবে।
কিন্তু মাঠের রাজনীতি বয়ে নিয়ে যাওয়ার জন্য আরো কিছু নিবেদিত নেতা প্রয়োজন যারা ভাববে বা ভাবার দরকার ছিল বিএনপি ছাড়া অন্য কিছু তারা কল্পনাই করবে না।
কেন ভাববে? কোন রক্ত-ঋণে??
তাই যতক্ষণ মধু, ততক্ষণ বিএনপি।
একটা পরিবারের দুইটা প্রাণী বিরোধী-বৈরী পরিবেশে আর কতদুর টেনে নিবে!!

জাপার তো সেটাও নাই। একে তো ক্ষমতার বসে "এসো পিকনিক করি" ধরনে "চলো একটা রাজনৈতিক দল খুলি" বলে তৈরী হল দলটি। তারউপর নাই কোন বড় ধরনের ত্যাগ যা দলের মেরুদন্ড সোজা রাখবে। এরশাদের আজকের অবস্থা দেখলে বড় মায়া লাগে।

তৃতীয় বিশ্বের একটা রাজনৈতিক দলের যে সমস্যা বা যে সীমাবদ্ধতাগুলো থাকে তার সবগুলোই কম-বেশী আওয়ামী লীগে আছে - সন্দেহ নাই।
অসততা আছে, কোন্দল আছে, কপটতা আছে, মাস্তানী আছে......তবুও দলটি দাড়িয়ে গেছে তাদের বেশ কিছু নেতার নিবেদিত শ্রম-সময়-মেধা ব্যয়ের ফলে। যতই অপ্রাপ্তিই থাকুক, এই নেতারা আওয়ামিলীগ ভিন্ন নিজেকে অন্য কোন দলে ভাবতেই পারেন না।
নিজ দলকে নিজ রক্ত ভাবেন।
অন্য যে কোন বিশ্লেষন থাকুক না কেন, প্রধান কারন হচ্ছে - এই নেতাদের পূর্বপুরুষগণ রক্ত দিয়েছেন নিজ দলের জন্য। শেখ পরিবারের মতই তারা আলী’কে নিজের দল মনে করেন।

খালেদা জিয়া বা তারেক জিয়ার যেমন বিএনপি ছাড়া আর কোন কিছু ভাবতে পারেন না।
শেখ মুজিবুর রহমানের পরিবার ছাড়াও এরকম অন্তত এক ডজন পরিববার আছে যারা আওয়ামিলীগ ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না।
তাজ উদ্দিনের পরিবার;
নজরুল ইসলামের পরিবার;
মোহম্মদ মনসুরের পরিবার;
কামরুজ্জামানের পরিবার;
কিবরিয়ার পরিবার;
আহসান উল্যার পরিবার;
আইভি রহমানের পরিবার;
..... এই পরিবারগুলো’ই বিপদে আপদে আওয়ামিলীগ’কে রক্ষা করে যা বিএনপি বা জাতীয় পার্টির নাই।

আওয়ামিলীগ ছাড়া অন্য কোন দলে প্রথম সারীর এত নেতা খুন হয় নাই।

আজ ৩ নভেম্বরে চার নেতা হত্যা-দিবসে কেন জানি আমার ঘুরে-ফিরে এ কথাটিই মনে পড়ছে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×