somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু

০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরণ , কে তুই
নীলের মোহাবিষ্টতা ?
অথবা প্রতিধ্বণি
আমাদের গাঢ় বিষাদের
ফুটন্ত গোলাপের একট পাঁপড়ি
ঝরে গেলে যে বিচ্ছেদ বেদনা
এই তুই!

তুই বুঝি রাখালের বিরস সুর
রেখে দেয়া না উল্ঠানো বইয়ের পৃষ্ঠা
টেবিলে অলস পড়ে থাকা বাসি খাবার
পুড়ে যাওয়া মার্জিত সিগারেটের ছাই
নির্ঘুম অন্ধকারে সীমাহীন রাত্রির স্তবিরতা!

কালো মেঘ বুঝি তোর পছন্দ?
বল হাতে কিশোরের চঞ্চলতা
কিশোরীর রঙিন চুড়ির অভিমান
নতন বউয়ের লাজুক ঘোমটা টানা মুখ
যুবকের ক্ষয়ে যাওয়া ধুসর চোখ
মধ্য রাতের অন্তরঙ্গতা পুলকিত শ্বাস
সকালে বই গোছানোর তাড়াহুড়ো
মাঠের ফসলের হাসি কৃষকের মুগ্ধতা
কিছুই পছন্দ না বুঝি
তাই-
মনের আকাশ ঢেকে দিস কালো মেঘে!

একটা সীমারেখা দুটি কালের মাঝে
একটি হারিয়ে যাওয়া আর স্মৃতি আকড়ে
ধরে গোপন দীর্ঘশ্বাস বা যন্ত্রনার মাতম
বিলাপের ছন্দ সুরে তোর সুখ!

যাকে ভালবাসি সে আসে
ক্ষনে ক্ষনে গুনগুনিয়ে
আসে সে মনের কোনে
ভ্রম ভাঙলে বলি ,হায়!
তুইতো নিয়েছিস তারে

তুই এক অভিমানী কিশোরী
তোর দিকে দৃষ্টি দেই নাই বলে
দাবার গুটিগুলো উত্তেজনায় যখন
নিজ নিজ জায়গায় দাড়িয়ে
তুই হিঁচকে টানে উল্টিয়েই দিলি
উপস্থিতি জানান দেয়ার এমন নেশা তোর!
তবে জেনে রাখ মনোযোগী হব না
কাপুরুষ নই আমরা কাতর হব না ভয়ে
জানি তোকে এড়ানোর সাধ্য নেই
দাবার ছক উল্টাবিতো আবার সাজাব

তোকে ভালবেসেই আলিঙ্গন করি
তাই বলে ভাবিস না তোকে ভালবাসি
এ আমাদের মহত্ব আর
তুই এক বিভিষীকা মাত্র।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×