ফুটবল এবং আমি
২০ শে আগস্ট, ২০১০ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফুটবল নিয়ে আগে আমার খুব বেশি মাথাব্যাথা ছিলনা । সেই থ্রি ফোর থেকেই ক্রিকেটের পোকা ছিলাম । ওয়ানডে তো ছিলই বাংলাদেশের টেস্ট ম্যাচ ও ছিল আমার কাছে আইসক্রিমের মত । খেলা দেখার জন্য স্কুল মিস দেয়া কিংবা বাসায় অসুথ্হতার ভান করা ছিল খুবই কমন একটা ঘটনা ।তবে সবসময়ই ফিল করতাম খেলাটা খুবই লেংথি। ভাবতাম এর চেয়ে বরং ফুটবল সময়ের দিক থেকে সাশ্রয়ী আবার উত্তেজনারও কমতি নেই। কিন্তু ফুটবলের প্রতি সেই উন্মাদনা আসত না। কারনটা বোধ হয় আন্তর্জাতিক অংগনে বাংলাদেশের ফুটবলের অবথ্হা । তারপর যখন বছর দুয়েক আগে ফিফা ০৯ গেমটা খেলা শুরু করলাম তখন থেকেই ফুটবলের প্রতি আকর্ষনটা বাড়তে থাকল । ইউরোপীয় ক্লাব ফুটবল দেখা শুরু মোটামুটি তখন থেকেই। এরপর ফিফা ১০ আসলো, ফিফা ১০ ওয়ার্ল্ডকাপ আসলো আর আমার ফুটবল ম্যানিয়াও বাড়তে থাকলো ।আর এখনতো প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকি কখন শনিবার আসবে আর কখন ইপিএল দেখবো । সাকিব এখন ইংলিশ ক্লাবে ক্রিকেট খেলছে। ভাবতে ইচ্ছা হয় ফুটবলেও বাংলাদেশ একদিন কোন এক সাকিব কে পাবে । এদেশে হয়ত ফুটবল একদিন মাথা উচুঁ করে দাড়াবে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন